রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৭

বদির আবেদন খারিজ, দুর্নীতির মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২২ মে ২০২২  

আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আদালত।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এই মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে চট্রগ্রামের আদালত। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্রগ্রামের ডাবলমুরিং থানায় বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। 

এ মামলায় ২০০৮ সালের ২৪ জুন অভিযোগপত্র দেয় দুদক। এরপর ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এই বিভাগের আরো খবর