বঙ্গবন্ধু আমাদের আইকনিক বীর: জয়শঙ্কর
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতে আমাদের জন্য একজন আইকনিক। তিনি ছিলেন একজন দুঃসাহসিক ও দৃঢ়বিশ্বাসী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এ কথা বলেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সৈনিকের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধে ভারতীয় প্রবীণ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের বংশধরদের জন্য আমাদের এই (২০০টি মুজিব স্কলারশিপ, দশম শ্রেণিতে ১০০টি এবং দ্বাদশ শ্রেণির স্তরে ১০০টি) শুভেচ্ছা উপহার। যারা আমাদের জন্য ১৯৭১ সালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন।’
জয়শঙ্কর ভারতীয় শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি চালু করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘ভারতের সরকার ও জনগণের পক্ষে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু ভারতীয় জনগণের কাছে সব সময় সম্মানিত ও স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতীয় বীরও বটে। দুই দেশ তার ওপর একটি বায়োপিক তৈরি করছে, যা এখন সমাপ্তির পথে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ভারতীয় বীর শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র বৃত্তি চালু করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ অনুষ্ঠানে উপস্থিত থাকা তার জন্য সম্মানের ব্যাপার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী, আপনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক উচ্চমাত্রায় নিয়ে গেছে।
‘আমরা জানি সব ধরনের সম্পর্কই ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। রক্ত দিয়ে গড়া উভয় দেশের ৫০ বছরের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
জয়শঙ্কর বলেন, ১৯৭১ সালে যখন যুদ্ধ শুরু হয় ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পাশে দাঁড়িয়েছে। মুক্তিবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্কের কথা সবাই ভালো করে জানেন। আমরা আমাদের অনেক সাহসী মানুষ ও কর্মকর্তাকে এই মুক্তিযুদ্ধে হারিয়েছি। আমি আজ শুধু বাংলাদেশের বীর শহীদদের নয়, বরং আমাদের বীর শহীদদের প্রতিও সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি আরও বলেন, অনেক বছর ধরে মুক্তিযোদ্ধারা দুই দেশের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন। এই সেতুবন্ধনে মুক্তিযুদ্ধে আমাদের প্রবীণ সদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগের কারণে তাদের পরিবারের সদস্যরা আজ এখানে সমবেত হয়েছে। বাংলাদেশ সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা বৃত্তি চালু দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও অনুপ্রাণিত করবে। যেসব তরুণ যুবক এই পুরস্কার গ্রহণ করছে, আমি তাদের অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা করছি।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
