শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৫

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্ধিত মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।jagonews24

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।jagonews24
পরে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে শহিদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সরকার চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ১২ জানুয়ারি থেকে ১ বছর ৬ মাস মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করেছে।

এই বিভাগের আরো খবর