শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

গতকাল ১১ই সেপ্টেম্বর বেলা ১১টার সময় ধানমন্ডি-৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য ঘোষিত কমিটির নেতা কর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিনসহ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রায় আড়াই বছর পর গত ৭ই সেপ্টেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। 
 

এই বিভাগের আরো খবর