শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৬

বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শারমিন আক্তার,

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে পৌর শহরের পৃথক দুই স্থানে বন্যার পানিতে ডুবে মহিন (১১) ও সোহান (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের মেষেরচর এলাকায় আকতার হোসেনের শিশু পুত্র মহিন দুপুরে বাড়ির পাশে বন্যার পানি তলিয়ে যায়। পরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে অদূরে লাশ উদ্ধার করে।

অপরদিকে সীমারপাড়া এলাকায় তুফানো মিয়ার শিশু পুত্র সোহান বাড়ির পাশে ডোবায় ডুবে যায়। পরে স্বজনরা মৃত দেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর