শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৮

ফসলি জমির টপসয়েল কর্তন, জরিমানা ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় মো. জাহেদ হোসেন (৩৫) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খৈয়ারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। দণ্ডিত জাহেদ হোসেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ ঘাসিয়ার পাড়া গ্রামের আলী আহমদের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, আইন অমান্য করে আবাদযোগ্য জমির উপরিভাগের মাটির কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘাসিয়ার পাড়া এলাকার এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া দণ্ডিত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না মর্মে অংগীকারনামা প্রদান করেছেন।

এই বিভাগের আরো খবর