প্রয়াত ডা. এস এ মালেকের স্মৃতি শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩
আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর একক উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের সাংগঠনিক কর্মকান্ডের কিছু ছবি নিয়ে ‘প্রয়াত ডা. এস এ মালেক এর স্মৃতি’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ২২ জানুয়ারি, রবিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমেন বলেন, “ডা. এস এ মালেক ছিলেন, বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি গবেষক, চিন্তাবিদ, সত্যবাদী, স্পষ্টবাদী মানুষ ছিলেন। বঙ্গবন্ধু পরিষদের সফল নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু হত্যাকারীর রায়কার্যকর করার দাবিতে দেশে-বিদেশে জনমত গঠনে সক্ষম হন।”
তিনি আরও বলেন, “১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্তকালে তিনি বলেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই একমাত্র স্বাধীনতার ঘোষণা দিতে পারেন। জনগণ অন্য কাউকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার দেয়নি। ডা. এস এ মালেক তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।” আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, “ডা. এস এ মালেক ছিলেন, বহুমুখী প্রতিভাধর একজন সফল মানুষ। বঙ্গবন্ধু হত্যার পর জনমত গঠন ও বঙ্গবন্ধু পরিষদের যোগ্য নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির চূড়ান্ত বিজয় অর্জনে তিনি অবদান রেখেছেন।”
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আ ব ম ফারুক বলেন, “ডা. এস এ মালেক বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।” অধ্যাপক ড. নাসিম আখতার বলেন, “বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের দুঃসময়ের বন্ধু, সফল সংগঠক ও বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার প্রয়াস নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ হলেন, ডা. এস এ মালেক।” অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর যে কয়জন ব্যক্তি বিভিন্ন সভা-সমাবেশে বঙ্গবন্ধুর নাম উচ্চরণ করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তার মধ্যে ডা. এস এ মালেক অন্যতম।” এডভোকেট আব্দুস সালাম বলেন, “বঙ্গবন্ধু দুর্নীতিমুক্ত, শোষণ-বৈষম্যহীন যে আদর্শ সমাজ ব্যবস্থা গড়তে চেয়েছিলেন এই ছবিগুলো দেখে নতুন প্রজন্ম অবশ্যই বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মো. মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী উপাচার্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, অধ্যাপক ড. নাসিম আখতার উপাচার্য, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ, কুষ্টিয়া-১, অধ্যাপক ড. জিয়া রহমান ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, ড. আব্দুল ওয়াদুদ প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, কাজী রেহান সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, গনিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কার্যকরী সদস্য, বঙ্গবন্ধু পরিষদ, সমাজকল্যাণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেল, অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, সচিব, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়, হাসিনা আক্তার জানু, সভাপতি, কানাডা মহিলা আওয়ামী লীগ প্রমুখ।
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
