শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৮

প্রাধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল রাজশাহীর ২০০ সাংবাদিক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০  

করোনাকালে পরিস্থিতি মোকাবেলায় সরকারি প্রনোদনা প্রদানের অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের ২০০ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের হাতে সহায়তার ২০০ চেক তুলে দেন। এর মধ্যে রাজশাহীর ৭৫ জন এবং অপর তিন জেলার ১২৫ জন। প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রাজশাহীর সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিআইবির মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত এবং রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।

এই বিভাগের আরো খবর