পেছালো জাবির নির্মাণকাজ উদ্বোধনের তারিখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের ২য় ধাপের ১৪টি নির্মাণ কাজের উদ্বোধন হওয়ার কথা বুধবার (২৫ মে) থাকলেও, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভার পর পিছিয়েছে উদ্বোধনের তারিখ।
বুধবার (২৫ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অধিকতর উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উপাচার্য মোঃ নূরুল আলম এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক প্রশ্ন নিয়ে আবারো মতবিনিময় সভা করতে হবে বলে প্রয়োজন অনুভব করেন জাবি উপাচার্য। সেই লক্ষ্যে আগামী রবিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক, আর্কিটেক্ট সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারো শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসবেন উপাচার্য।
মতবিনিময়ের শুরুতে প্রকল্প অফিসের কর্মকর্তারা অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের ১৪ টি স্থাপনার ম্যাপে অবস্থান, ডিজাইন ও সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকদের মতামত গ্রহণ করা হয়।
এ সময় জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, “যেহেতু বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে, তাই শিক্ষার্থীদের স্বার্থে নির্মাণ সাইটের মালামাল পরিবহনের কাজ রাতে করা যায় কিনা অথবা পরিবহনের জন্য বিকল্প রাস্তা তৈরি করা যায় কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশুনার যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ম্যুরাল করতে হবে এবং এর কাজ প্রকল্প শুরুর প্রথমেই দেখতে চাই আমরা।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, “আমাদেরকে নানা সময় উন্নয়নবিরোধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, আমরা উন্নয়নের পক্ষে। আমরা উন্নয়ন চাই, তবে তা সকল অংশিজনের মতামত নিয়ে হোক, পরিবেশের সর্বনিম্ন ক্ষতি করে হোক।”
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর হাছান নাইম বলেন, “ অধিকতর উন্নয়ন প্রকল্পের স্থাপনাগুলোর মাঝে বিশ্ববিদ্যালয়ের শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোন ধরনের বিশেষ সুযোগ সুবিধা নেই। এ প্রকল্পের আওতায় যতগুলো ভবন তৈরি হবে, সবগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
“এ ব্যাপারে আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। একটি ব্যক্তি যেমন একটি পরিবারকে দাঁড় করাতে পারে তেমনি একটি ব্যাক্তির মৃত্যুই তার পরিবারের ধ্বংসের কারণ হতে পারে। সেদিকে প্রকল্প সংশ্লিষ্টরা সজাগ দৃষ্টি রাখবেন।”
আলোচনাশেষে জাবি উপাচার্য নুরুল আলম বলেন, “ আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেন সেই বিশ্বস্ততার জায়গা থেকে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি প্রকল্পের কাজে কোন ধরনের অসচ্ছতা থাকবে না। ক্ষমতার লোভ কখনোই আমার ছিলনা। ক্ষমতা আল্লাহর দান, আল্লাহ চাইলে থাকবে আল্লাহ না চাইলে থাকবে না। আমি এতদিন থেকে যা বিশ্বাস করে এসেছি তা হলো সততা।
“সততা বিসর্জন দিয়ে আমি একদিনও ক্ষমতায় থাকতে চাই না। আপনাদের কথামতো শিক্ষক-শিক্ষার্থী মিলে একটা তদারক কমিটি গঠন করা হবে। আপনারা যেহেতু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন সেটা আমি প্রকল্প পরিচালকের সাথে কথা বলে, তাকে নিয়ে আপনাদের সঙ্গে মতবিনিময় শেষে সিদ্ধান্ত নেব।”
এসময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্য মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আসম ফিরোজ উল হাসান, দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন, ইতিহাস বিভাগের শিক্ষিকা আনিছা পারভিন জলি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মহিবুর রউফ শৈবালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন জাবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতির প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
