শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৮

পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারিতে ইন্টারপোলে চিঠি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠানো হয়েছে ইন্টারপোলে।

পুলিশ সদর দপ্তর থেকে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার (৪ জানুয়ারি) পি কে হালদারের সহকারী শংখ বেপারীকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত। তারও আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীতে ধানমণ্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাউদ্দিন এ আবেদন করেন।

আদালতে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

গত ২ ডিসেম্বর পি কে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ। পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

গ্রাহকদের অভিযোগের মুখে বছরের গত বছরের শুরুতেই পি কে হালদার বিদেশ পালিয়ে যান। এরপর বিদায়ী বছরের ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। একই বছরের ২৯ ডিসেম্বর রাজধানীতে ধানমণ্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদগুলো ক্রোকের আদেশ দেন আদালত।

এই বিভাগের আরো খবর