শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৭

পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ইফতার মাহফিল

আশরাফুল আলম সিদ্দিকী

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পানি উন্নয়ন বোর্ডের মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদসহ দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি খন্দকার মাঈনুর রহমান।
 

এই বিভাগের আরো খবর