শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১১

পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি, ‘লাথিতে’ সবজি বিক্রেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

অজয় সরকার ঝুটন,কোনাবাড়ি,গাজীপুর:গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ‘লাথিতে’ আহত এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা করেছেন নিহতের ছেলে। নিহত ব্যক্তির নাম মো. আবদুর রশিদ (৫০)। তিনি ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার ফজর আলীর ছেলে।

কাশিমপুর থানার ওসি মাহবুব-এ-খোদা এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, কাশিমপুর নয়াপাড়ায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা ও সবজি বিক্রি করতেন আবদুর রশিদ। পাশাপাশি তিনি স্থানীয় মো. সুলতান মির্জার ছেলে সুমন মির্জার (২৮) জমি ভাড়া নিয়ে সবজি চাষও করতেন। সুমন পাওনা টাকা নিয়ে গত বুধবার রাত ৮টার দিকে রশিদকে গালাগাল করেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। ঝগড়ার এক পর্যায়ে ‘সুমন আবদুর রশিদের তলপেটে লাথি মারে।’ এতে তিনি গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান রশিদ।

এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে সুমন মির্জার বিরুদ্ধে শনিবার সকালে কাশিমপুর থানায় মামলা করেন। শুক্রবার রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে আসামি সুমন মির্জা পলাতক রয়েছেন। 

এই বিভাগের আরো খবর