শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২২

পাংশার বাহাদুরপুরে “মরহুম মালেক মল্লিক স্মৃতি” ক্রিকেট টুর্নামেন্

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

পাংশার বাহাদুরপুরে “মরহুম মালেক মল্লিক স্মৃতি” ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯.৩০ মিনিটের দিকে ইয়াং জেনারেশনের আয়োজনে শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটর সাংবাদিক উজ্জল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মালেক মল্লিক এর ছোট ছেলে হিরন মাহমুদ প্রমুখ। “মরহুম মালেক মল্লিক স্মৃতি” ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ৮টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় ডাঙ্গীপাড়া ক্রিকেট একাদশকে বলরামপুর ক্রিকেট একাদশ ২ উইকেটে পরাজিত করে।

পরে ফাইনাল খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের মাঝে একটি "২৪" ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন। রানার্স কাবদের একটি মোবাইল সেটসহ বিভিন্ন খেলোয়ারদের মাঝে মেডেল পুরস্কার বিতরণ করেন । মরহুম মালেক মল্লিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর সেরা খেলোয়ার হয়েছেন মো. আল-আমিন।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বলরামপুর  একাদশের ইমারুল খান। এছাড়া ফাইনাল খেলা উপলক্ষে রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর