রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮২

পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি: হানিফ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২ জুন ২০২২  

 

বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। এটি কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পদ্মা সেতু যাতে করে বাস্তবায়ন না হয় তাদের এমন ষড়যন্ত্রের কথা দেশের মানুষ জানে। বিগত সময়ে বিএনপির অপকর্ম ঢাকতেই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কল্পিত এমন অভিযোগ করে আসছে তারা।

বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
মাহবুব উল আলম হানিফ বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করেছিল। সে ক্ষেত্রেও একটা কল্পিত অভিযোগ ছিল যা পরে কানাডার ফেডারেল কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। এর পরেও যারা ওই প্রসঙ্গ টেনে আনেন পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের ষড়যন্ত্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল।

তিনি বলেন, এ পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের ফসল। সেতুর সঙ্গে এ দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। হানিফ বলেন, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ দিন সেখানে মানুষের মধ্যে আবেগের মহামিলন হবে।’

তিনি বলেন, বিএনপি কার সঙ্গে বসল সেটা তাদের ব্যাপার। এসব বৈঠক, সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে সরকার খুব একটা মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না।

এসময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর