শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৭

পদ্মায় জেলেদের জালে ৪৬ কেজির বাঘাআইড় মাছ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে উঠেছে ৪৬ কেজি ওজনের বিশাল এক বাঘাআইড় মাছ। মঙ্গলবার (৮ সেপ্টম্বর) ভোরে ফেরি ঘাটের অদূরে মো. মমিন মোল্লার জালে মাছটি ধরা পড়ে।

সকালে দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে মাছটি নিয়ে আসলে ঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি এক হাজার ৫০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৩০০ টাকায় কিনে নেন।

এ সময় মাছটি এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রাসহ ফেরি ঘাটের সাধারণ যাত্রীরা।

মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা জানান, মাছটি বিক্রির আশায় ঢাকায় পাঠানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রেজাউল শরীফ জানান, সারা বছর নদীর এ এলাকায় বড় মাছ খুব বেশি একটা ধরা পড়ে না। তবে বর্ষায় প্রায় পুরো মৌসুম জুড়েই এ এলাকায় বড় বড় মাছ দেখা যায়। আর বর্ষার শেষে বড় মাছগুলো বেশি ধরা পড়ে। এতে করে জেলেরা সারা বছরের চেয়ে এ সময়টাতে একটু বেশি আর্থিকভাবে লাভবান হন।

এই বিভাগের আরো খবর