মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬  

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হঠাৎ করেই মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন। জনসংযোগ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে এই সংবাদ সম্মেলনকে ‘বিশেষ’ আখ্যা দেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন,

‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’

 

ড. নিয়াজ বলেন, তিনি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন এবং এটিকে নিয়মিত চাকরি হিসেবে মনে করেন না। ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন।

 

তিনি ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, যা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের একটি বিশেষ পরিস্থিতিতে হয়েছিল।

এই বিভাগের আরো খবর