রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৮

নড়াইলে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৬ মে ২০২২  

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লাহাটি গ্রামের এক কাশবন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।   

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, চরবল্লাহাটি গ্রামে আঠারোবাকী নদীর পাশের কাশবন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, ওই এলাকার বাচ্চু মোল্যার পাটক্ষেতের দক্ষিণ পাশের কাশবনে মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর