নির্বাচন করার যোগ্যতা আমার নেই : মুশফিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮
দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি তাঁর। এখন পর্যন্ত দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি। তবে মুশফিক মনে করেন, তাঁর বড় ইনিংস খেলা উচিত আরও নিয়মিত।
প্রশ্ন: বেশি অনুশীলনের অনুপ্রেরণা থেকেই কি আপনার এই ব্যাটিং?
মুশফিক: প্রস্তুতিটা ওভাবে নিতে পারলে মনের মধ্যে একটা বিশ্বাস আসে। মনে হয়, আমি অন্তত অনুশীলনে শতভাগ দিচ্ছি। তাহলে ম্যাচে নয় কেন? দলের অনুশীলনে নির্দিষ্টভাবে সব কাজ করার সুযোগ কম। ওখানে নেট করে প্রায় আট-দশজন ব্যাটসম্যান। দেড়-দুই ঘণ্টার অনুশীলনে একজনের জন্য বরাদ্দ আধা ঘণ্টা বা দশ-পনেরো মিনিট। সেই দশ-পনেরো-বিশ মিনিটে ভালো ফলাফল পাওয়া কঠিন। কার সঙ্গে খেলা হচ্ছে বা কোন বোলারের বিপক্ষে ব্যাট করতে হবে, তারা আমাকে কীভাবে আউট করার চেষ্টা করতে পারে, সেগুলো ভেবে ওভাবেই আমি আমার ব্যক্তিগত অনুশীলনটা সাজানোর চেষ্টা করি।
প্রশ্ন: ব্যক্তিগত অনুশীলন নিয়ে কারও পরামর্শ নেন?
মুশফিক: তামিমসহ দলের অন্য ব্যাটসম্যানদের সঙ্গে কথা বলি। যেমন, সামনে এ রকম খেলা আসছে, ওদের এই এই বোলার আছে, ও এটা করে, আরেকজন ওটা করে। বা যদি মনে হয় যে আমার এই শটটা খেললে রান করার সম্ভাবনা বেশি থাকবে, সেটা নিয়ে মতামত নিই। কম্পিউটার বিশ্লেষকের কাছ থেকে আগে থেকেই ভিডিওগুলো নিয়ে নিই। আর এখন তো অনেক খেলাই টিভিতে দেখা যায়।
প্রশ্ন: দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েও সেঞ্চুরি পেতে দেড় বছরের বেশি অপেক্ষা করলেন। টেস্টে সেঞ্চুরিটা কি আরেকটু নিয়মিত হওয়া উচিত নয়?
মুশফিক: একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি চাই আরও বেশি ধারাবাহিকতা। আমরা এখন যে পর্যায়ে আছি, ওয়ানডেতেও প্রতি পাঁচ ইনিংসে অন্তত দুটি সেঞ্চুরি করা উচিত। আমি বলেন বা তামিম, সাকিব বা রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ), সুযোগ পেলে পাঁচ ম্যাচের দুই-তিনটিতে বড় ইনিংস খেলা উচিত আমাদের। টেস্টেও ওটাই, দুই টেস্টের চার ইনিংসে অন্তত দুটি বড় ইনিংস থাকতে হবে। তবে টেস্ট এত সহজ নয়। উইকেটগুলোও অন্য রকম থাকে।
প্রশ্ন: বড় ইনিংস আপনাদের কারও ব্যাট থেকেই নিয়মিত নয়। মাহমুদউল্লাহ প্রায় ৯ বছর পর টেস্ট সেঞ্চুরি পেলেন।
মুশফিক: একটা কারণ হতে পারে কন্ডিশন। আবার টেস্টের একটা সেশনে হয়তো আপনি ফিফটি করে নটআউট আছেন, নতুন সেশনে একটা ভালো বল হলো বা আপনার মনোযোগ একটু বিঘ্নিত হলো, তখন আউটের শঙ্কা থাকে। পানি পানের বিরতিও থাকে টেস্টে। ওয়ানডে, টি-টোয়েন্টিতে এসব থাকে না। আপনি যে ছন্দে থাকবেন, সেই ছন্দেই শেষ করতে পারবেন। আমি বুঝি, মনোযোগ ঠিকঠাক থাকলে আমার পক্ষে আরও নিয়মিত বড় রান করা সম্ভব। সেটা হচ্ছে না বলেই গত বেশ কয়েকটি টেস্টে আমাদের স্কোরগুলো বড় হয়নি।
প্রশ্ন: একবার বলেছিলেন আপনার ভালো পারফরম্যান্স মানুষ মনে রাখে না...
মুশফিক: (হাসি) কী জানি ভাই, আমি জানি না। আমার তো মনে হয়, আমি সেঞ্চুরি করলে আপনারা মনে হয় অখুশি হন।
প্রশ্ন: কেন এটা মনে হয়?
মুশফিক: জানি না কেন...মনে হয় আরকি!
প্রশ্ন: তিন সংস্করণে ১০ হাজার রান করলেন। এই মাইলফলকগুলো নতুন লক্ষ্য স্থির করতে কতটা অনুপ্রেরণা দেয়?
মুশফিক: তামিম যদিও বারো হাজারে পৌঁছে গেছে মনে হয়, তারপরও বোর্ড যেভাবে স্বীকৃতি দিল, সেটা খুব ভালো লেগেছে। সবার মধ্যেই এখন এই তাড়নাটা থাকবে, অন্তত দশ হাজারি ক্লাবে ঢোকার। আমার ইচ্ছা, ফিফটিন ক্লাব বা টোয়েন্টি ক্লাবে যেন পৌঁছাতে পারি।
প্রশ্ন: বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট গড়ে আপনি এখন চার নম্বরে। এখানেও নিশ্চয়ই উন্নতি চাইবেন...
মুশফিক: আগেও বলেছি, যখন খেলা শেষ করব, তখন যেন পঞ্চাশের কাছাকাছি গড়ে শেষ করতে পারি। চার-পাঁচ বছর ধরে যে রকম খেলছি, আশা করছি অসম্ভব হবে না এটা। পনেরো ইনিংসেও যদি এক হাজার করতে পারি, তাহলেও সেটা বড় ব্যাপার হবে। যেকোনো ফরম্যাটেই হোক।
প্রশ্ন: মোট রান বা গড় নিয়ে দলের ব্যাটসম্যানদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন?
মুশফিক: আজ থেকে ছয়-সাত বছর আগেও দেখেছি যখন তামিম-সাকিব সেঞ্চুরি করত, ওদের মধ্যে কথা হতো, আমার এই কয়টা সেঞ্চুরি, তোর এই কয়টা। আমার ওয়ানডেতে এত, তোর টেস্টে এত। এটা খুবই ভালো। এখন তো মুমিনুলেরও বেশ কয়েকটি এক শ হয়ে গেছে। এটা অবশ্যই মাথায় থাকে। ও এতটা সেঞ্চুরি করল, আমিও যেন দু-একটা সিরিজের মধ্যে সেটা করতে পারি।
প্রশ্ন: আবারও প্রমাণ করলেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকই বেশি সফল। এখন থেকে কিপিংটা নিয়মিতই করবেন তাহলে...
মুশফিক: কিপিং করলেই যে আমি এক শ করব সেটাও না, না করে করতে পারব তা–ও না। তবে একটি মানুষের তো স্বস্তির একটা জায়গা থাকে। আমারও আছে। কিপিংয়ে থাকলে আমি দেখতে পারি উইকেটে কী হচ্ছে। ব্যাটিংয়ে অনেক কাজে লাগে সেটা।
প্রশ্ন: কোচ স্টিভ রোডসও মনে হয় এটাই চান...
মুশফিক: আমি নিজের ইচ্ছায় কিপিং ছাড়িনি, নিজের ইচ্ছায় আবার কিপিংয়ে ফিরিওনি। আগে ম্যানেজমেন্ট-কোচ আমাকে শুধু ব্যাটসম্যান হিসেবে চেয়েছেন। এই কোচ চেয়েছেন আমি কিপিং করি, সেভাবেই করছি। এগুলো তাদের চাওয়া অনুযায়ী হয়েছে।
প্রশ্ন: টেস্টে পাঁচ–ছয়ে ব্যাট করছেন। আপনার কি মনে হয় না আপনার চারে ব্যাট করাটাই দলের জন্য বেশি ভালো?
মুশফিক: কিপিং করে চারে খেলাটা একটু কঠিন। নব্বই-এক শ ওভার কিপিং করার পর যদি শুরুতেই দুই-তিনটি উইকেট পড়ে যায়, তখন আবার দ্রুত ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিতে হয়। আমার পছন্দের জায়গা সব সময় পাঁচ। যেহেতু সাকিব ওই জায়গায় খেলে, আমাকে ছয় বা সাতে খেলতে হয়। দলের জন্য আমার কোনো জায়গায় খেলতেই অসুবিধা নেই।
প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কী প্রত্যাশা?
মুশফিক: আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজটাতে আমাদের ওদের কিছু ফিরিয়ে দেওয়া উচিত। ওখানে গিয়ে আমরা যে রকম বাজেভাবে দুটি টেস্ট হেরেছি, সেটা কাম্য ছিল না। আমার বিশ্বাস, এই পুরো সিরিজটাই আমরা জিতব।
প্রশ্ন: ভবিষ্যতে নির্বাচন করার ইচ্ছা আছে?
মুশফিক: (হাসি) না, ভাই। আমার অত যোগ্যতা নেই।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
