শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিনদিন বন্ধ থাকার পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে পুনরায় খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস। বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি অফিস বন্ধ থাকবে। এ সময় জরুরি প্রয়োজনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের helpline@eis.du.ac.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছিল। পাশাপাশি অনলাইন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু ছিল। এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে নির্ধারিত অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ ফেব্রুয়ারি।

 

সংশ্লিষ্ট ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনের কারণে বন্ধ থাকা ভর্তি অফিস খোলার সঙ্গে সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। অগ্রিম ফি জমা ও পরবর্তী ধাপের প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে আগ্রহ বেড়েছে।

এই বিভাগের আরো খবর