নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড়ে
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২১
মে মাসজুড়েই চলেছে তাপপ্রবাহ। তার সঙ্গে গত এক সপ্তাহের বেশি সময় ধরে যোগ হয়েছে গুমোট আবহাওয়া। এতে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে সারাদেশে। এর মধ্যেই সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ঘূর্ণিঝড়ের আতঙ্ক কাটছে না।
বাংলাদেশের উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পাক খেতে থাকা ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় চার কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে উত্তর-উত্তর পশ্চিমে, ভারতের ওডিশা আর পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের বর্তমান অবস্থান থেকে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে বুধবার প্রথম প্রহরেই ওডিশার উত্তর উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল এবং খুলনা এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে বলে মনে করছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা। সে সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫ কিলোমিটার। ইয়াস এখন যে পথ ধরে এগোচ্ছে, গতিপথ একই রকম থাকলে বাংলাদেশের ক্ষতির ঝুঁকি কম হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় মাঝে মাঝেই গতিপথ পরিবর্তন করে। এটি দিক পরিবর্তন করলে বাংলাদেশের উপকূলের দিকেও আসতে পারে। ফলে বাংলাদেশের বিপদের শঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল বলেন, ২০০৮ সালে মিয়ানমার উপকূলে ঘূর্ণিঝড় 'নার্গিস'-এর কারণে প্রায় এক লাখ ৫০ হাজার মানুষ মারা গিয়েছিলেন। নার্গিস সৃষ্টি হওয়ার পর ২৪ ঘণ্টা ভারতের ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল। এরপর হঠাৎ সম্পূর্ণরূপে দিক পরিবর্তন করে মিয়ানমার উপকূলে আঘাত হানে। ফলে ইয়াসের বাংলাদেশের উপকূলে আঘাত হানার শঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অতীত অভিজ্ঞতা থেকে উপকূলের প্রবীণ বাসিন্দারা বলছেন, বড় বড় যত ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, তার সপ্তাহখানেক আগে তাপমাত্রা অসহনীয় থাকে। এবারও সে রকমই প্রখর তাপ অনুভূত হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার কথা বুধবার, ওই দিন ভরা পূর্ণিমা। পূর্ণিমার সময় উপকূলীয় এলাকায় প্রাকৃতিক নিয়মেই দুই থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়। ওই দিন ঘূর্ণিঝড় আঘাত হানলে স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। কুয়াকাটার লেম্বুরচরের জেলে ফোরকান হাওলাদার বলেন, 'পূর্ণিমার মধ্যে ঘূর্ণিঝড় আইলে সব ভাসাইয়া লইয়া যাইবে।'
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, ইয়াস বর্তমান গতিপথ না বদলালে বাংলাদেশে আঘাত হানবে না। তবে এর প্রভাবে সুন্দরবন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আগামী বুধবার সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওডিশায় আছড়ে পড়তে পারে। এর প্রভাবে আজ মঙ্গলবার থেকেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এখন ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৬২ কিলোমিটার। এই গতিবেগ দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের সাগর বিক্ষুব্ধ রয়েছে। দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পরিবর্তে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি এ দেশে এলে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলা লণ্ডভণ্ড হবে। আর না এলেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কবলে পড়বে এই চার জেলা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়টি সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে ৬৮৫ কিলোমিটার থেকে কিছুটা এগিয়ে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। কক্সবাজার থেকে ৬৯৫ কিলোমিটার থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এগিয়েছে। কিন্তু মোংলা ও পায়রা থেকে একই দূরত্বে আছে এখনও। মোংলা বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সতর্কতামূলক নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।
উপকূলে আতঙ্ক: ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
খুলনা ব্যুরো জানায়, বেড়িবাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কে আছেন স্থানীয়রা।
বরিশাল ব্যুরো জানায়, কুয়াকাটা ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রুমন ইমতিয়াজ তুষার সোমবার দুপুরে জানান, সাগর প্রচণ্ড উত্তাল। পানিও বেড়েছে। কুয়াকাটা উপকূলের খাজুরা, লেম্বুরচর, গঙ্গামতি, চরধুলাসার এবং মহিপুরের বিপিনপুর, সূধীরপুর, ওমরপুর, লালুয়া ও চারিপাড়ার বাসিন্দারা বেড়িবাঁধের বাইরে থাকায় ঝুঁকিতে রয়েছেন।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার দুপুর থেকে কক্সবাজারের টেকনাফে কিছু জায়গায় দমকা ঝড়ো হাওয়া দেখা দিয়েছে। দুর্যোগ মোকাবিলায় রোহিঙ্গা ক্যাম্পে প্রায় সাত হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
ভোলা প্রতিনিধি জানান, মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী অর্ধশতাধিক চর থেকে তিন লাখ ১৮ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনতে প্রস্তুত রয়েছে প্রায় ১৩ হাজার স্বেচ্ছাসেবী, পুলিশ, কোস্ট গার্ড, গ্রাম পুলিশ ও আনরাস ভিডিপি।
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
