রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৮

নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

মো: সুমন হাসান বাপ্পি, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির পুকুরে ভেসে উঠল আবদুল্লাহ পুস্প নামে ৭ বছর বয়সি এক শিশুর মরদেহ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ক‌বির  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু‌দিন আগে শিশু‌টির বাবা মাসুদ রানা ও মা রুনা বেগম দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদ হয়। শিশুটি তার নানার বা‌ড়িতে মায়ের সঙ্গে থাকত। গত শ‌নিবার পুস্পকে তার নানার বা‌ড়ি থেকে নিজ বা‌ড়িতে নিয়ে যায় বাবা মাসুদ। পর‌দিন রবিবার সকাল থেকে শিশু‌টি নি‌খোঁজ হয়। পরে আত্মীয়স্বজনসহ চারপা‌শে খুঁজেও না পেয়ে সদর থানায় এক‌টি জি‌ডি করে শিশু‌টির বাবা। জি‌ডির দু‌দিন পরই মঙ্গলবার পুস্পের মর‌দেহ বাড়ির পুকুরে ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশু‌টির মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর