নিক্সন চৌধুরীর বিরুদ্ধে যেসব ধারায় মামলা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০
নির্বাচনি আচরণ বিধির কমপক্ষে তিনটি ধারার ভিত্তিতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ধারাগুলোর মধ্যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা এবং একটি উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা সংশ্লিষ্ট। অবশ্য নির্বাচন বিধিমালার ধারায় বেশ কয়েকটি উপধারাও রয়েছে। এসব ধারায় সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তির বিধান রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় থানায় চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নির্বাচন পরিচালনা ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নিক্সনকে আসামি করে রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম মামলা এই দায়ের করেছেন।
মামলায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার ৭৪(১); ৭৪(২), (ক), (খ) ও (গ) এবং বিধি ৭০(১) এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি ২(১৪) লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩-এর ৭০(১) ধারায় জাল ভোটসহ অবৈধভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে কী শাস্তি হতে পারে তা উল্লেখ রয়েছে। এক্ষেত্রে ভোট দেওয়ার যোগ্য না হয়েও ভোট প্রদান, একই কেন্দ্রে একাধিকবার ভোট প্রদান, ভোট কেন্দ্র থেকে ব্যালটপেপার সরিয়ে ফেলার ক্ষেত্রে অনধিক পাঁচ বছরের সাজা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই ধারার উপধারায় জ্ঞাতসারে কোনও ব্যক্তি যদি এক্ষেত্রে প্ররোচিত বা বাধ্য করেন তিনিও একই বিধানের আওতায় আসবেন। এক্ষেত্রে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্ররোচিত বা বাধ্য করার অভিযোগ আনা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩-এর বিধি ৭৪ (১)-এ নির্বাচনে ভোটগ্রহণের পূর্ববর্তী ৩২ ঘণ্টা এবং ভোটগ্রহণ শুরুর পরবর্তী ৬৪ ঘণ্টা সময়ের মধ্যে নির্বাচনি এলাকায় জনসভা, অনুষ্ঠান, কোনও মিছিল বা শোভাযাত্রা সংঘটিত করতে পারবেন না বা তাতে যোগ দিতে পারবেন না।
৭৪ (২) বিধিতে তিনটি উপধারা রয়েছে। এতে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে কোনও আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ, নির্বাচনি কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিকে ভয়ভীতি দেখাতে এবং অস্ত্র বা শক্তিপ্রদর্শন করতে পারবেন না। এক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এছাড়া উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর ২(১৪) বিধিতে সরকারি সুবিধাভোগী ব্যক্তির কথা বলা হয়েছে। এক্ষেত্রে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থ ‘প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনও ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়র’ বোঝানো হয়েছে। নিক্সন চৌধুরী সংসদ সদস্য হিসেবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির পর্যায়ে পড়েছেন।
মামলার ধারার প্রশ্নে নির্বাচন কমিশন (ইসি) সচিব আলমগীর বলেন, ‘আমরা মামলার ক্ষেত্রে কোনও ধারার কথা বলে দিইনি। যেটা বলেছি, নির্বাচনি আচরণ বিধিতে বলা আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে নির্বাচনের আগে ও পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই এলাকায় যেতে পারবেন না।’
তিনি জানান, প্রশাসনকে হুমকি দেওয়া, নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেওয়া এবং যে সময়ের মধ্যে বিজয় মিছিল করা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচনি এলাকায় যেতে পারবেন না, এর সবই তিনি ভঙ্গ করেছেন। এ কারণে কমিশন মামলার সিদ্ধান্ত নিলে রিটার্নিং অফিসার মামলা দায়ের করেছেন।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
