রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

নতুন ১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৭ মে ২০২২  


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত সবাই ঢাকা বিভাগের।

কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২১ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে প্রত্যেকেই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে কোন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়নি।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ছাড়া এখন পর্যন্ত কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাননি।

এই বিভাগের আরো খবর