নতুন কারিকুলাম পাঠদানে স্মার্ট ক্লাসরুম স্থাপন অনিশ্চিত
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২
আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হচ্ছে। গতানুগতিক শিক্ষার বাইরে বাস্তবভিত্তিক কারিকুলামের আদলে তৈরি হচ্ছে পাঠ্যবই। দেশের ৩২ হাজার বিদ্যালয়ে তৈরি করা হবে ডিজিটাল ক্লাসরুম। এজন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ও স্মার্ট ক্লাসরুমের ডিজাইন নির্ধারণ করে সংশোধিত প্রকল্পে যুক্ত করার কথা থাকলেও নীতি-নির্ধারণী সিদ্ধান্তের কারণে ঝুলে আছে প্রকল্পটির কার্যক্রম।
সংশ্লিষ্টরা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আইসিটি প্রকল্পের বেহাল দশা তৈরি হয়েছে। নতুন কারিকুলামের জন্য আইসিটি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধন করা হচ্ছে। এ প্রকল্পের মেয়াদ আরও দু’বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত থাকলেও প্রায় এক বছর ধরে সব কার্যক্রম বন্ধ।
ডিজিটাল ও স্মাট ক্লাসরুম স্থাপনে আইসিটি প্রকল্পের ডিপিপিতে কিছুটা সংশোধন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠালে তারা সেখানে কিছু কোয়ারি (সংশোধনী) দিয়েছে। সে বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেটি অনুমোদন হওয়ার পর প্রকল্পের মেয়াদ বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সারাদেশে শ্রেণিকক্ষে পাঠদান আধুনিকায়নসহ দক্ষ এবং নতুন কারিকুলামের ওপর শিক্ষক-শিক্ষার্থীদের গড়ে তুলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে বাস্তবায়িত হচ্ছে ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়) প্রকল্প’। এক হাজার ৩৫৩ কোটি টাকা বরাদ্দের প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারিত হয় জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ সাল পর্যন্ত। প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় ক্রমশই পেছাচ্ছে বাস্তবায়নকাল।
তারা আরও জানান, প্রথম দফায় ব্যয় ছাড়া প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় জুন ২০২১ পর্যন্ত। দ্বিতীয় দফায় আরও এক বছর বাড়িয়ে ২০২২ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়। এসময়ে প্রকল্পের মোট অগ্রগতি দাঁড়ায় ২১ শতাংশ। প্রকল্পের বাকি কাজ শেষ করতে তৃতীয় দফায় জুন ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়।
জানা গেছে, ২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৩২ হাজার বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরিতে প্রকল্পের ডিপিপি সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়। সেখানে প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম পাঁচটি করে স্মার্ট টিভি অথবা ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে চলতি বছরের জানুয়ারিতে ডিপিপি পরিবর্তন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। সেখান থেকে নতুন কিছু সংশোধনী দেওয়া হলেও মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে না পারায় প্রকল্পের সব কাজ বন্ধ রয়েছে। এ প্রকল্পে ১৫ জন কর্মকর্তা ও সাতজন কর্মচারীর পদ সৃজন থাকলেও অধিকাংশ পদ শূন্য। পাঁচ মাস ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ।
এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জাগো নিউজকে বলেন, ডিজিটাল ও স্মাট ক্লাসরুম স্থাপনে আইসিটি প্রকল্পের ডিপিপিতে কিছুটা সংশোধন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠালে তারা সেখানে কিছু কোয়ারি (সংশোধনী) দিয়েছে। সে বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেটি অনুমোদন হওয়ার পর প্রকল্পের মেয়াদ বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
দ্রুত সময়ের মধ্যে দেশের ৩২ হাজার ক্লাসরুম ডিজিটালাইস করতে হলে সরকারি জি টু জি পদ্ধতি অনুসরণ করতে হবে। নতুবা সরকারের স্বাভাবিক প্রক্রিয়ায় দরপত্র আহ্বান, উপদেষ্টা নিয়োগ, নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় ক্ষেপণ হয়। ফলে আগামী বছরের শুরু থেকে নতুন কারিকুলামের জন্য স্মার্ট ক্লাসরুম স্থাপন করা সম্ভব হবে না।
এদিকে, সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শনে প্রকল্পটির ধীরগতির বিষয়টি উঠে আসে।
আইএমইডির প্রতিবেদন মতে, প্রকল্পটি ২০১৬ সালে শুরু হওয়ার কথা থাকলেও প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে ২০১৭ সালে। কর্মকর্তা ও কনসালটেন্ট নিয়োগেও বিলম্ব হয়েছে। দরপত্র বাতিল, বিস্তারের রিট মামলা, ২০১৮-১৯ অর্থবছরে মাল্টিমিডিয়া সামগ্রী সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত থাকলেও ২০১৯ সালে ল্যাপটপ সরাসরি ক্রয় (ডিপিএম) এবং অন্যান্য সামগ্রী উন্মুক্ত দরপত্রের (এটিএম) মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের ফলে জটিলতার সৃষ্টি হয়, পরে ক্রয় প্রক্রিয়ার আর অগ্রগতি হয়নি। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের উপকরণ পরিবর্তনের সিদ্ধান্ত হয় এবং নভেম্বর ২০২১ সালে তা চূড়ান্ত হয়। আরডিপি অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সৃজনের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং স্মার্ট ক্লাসরুমের মডেল বা ডিজাইন নির্ধারণ করে সংশোধিত প্রকল্পে যুক্ত করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় মার্চ ২০২০ সালে এ সিদ্ধান্ত হয়। এসব বিষয়ে কম্পোনেন্ট নির্বাচিত করে প্রকল্প দলিল (আরডিপিপি) প্রণয়নের সিদ্ধান্ত হয়। তবে তারপর এ বিষয়ে কোনো কার্যক্রম সম্পন্ন হয়নি, ফলে প্রকল্পের অগ্রগতি কম।
নতুন কারিকুলাম পাঠদানে স্মার্ট ক্লাসরুম স্থাপন অনিশ্চিত
প্রকল্প কার্যালয় থেকে জানানো হয়, ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করার লক্ষ্যে নতুন করে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তার আগে ডিপিপি সংশোধন করতে হবে। সেটি হলে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠানো হবে। বর্ধিত সময়ে প্রশিক্ষণ বাস্তবায়ন সম্ভব হলেও আরডিপিপি অনুমোদন হওয়ার আগে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ করা সম্ভব হবে না।
প্রকল্প বাস্তবায়নের চার বছরে পাঁচজন ছয় ধাপে প্রকল্প পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ৫ মে ২০২১ সাল থেকে প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন প্রাণিবিদ্যার অধ্যাপক ড. মো. মোরশীদুল হাসান।
নতুন কারিকুলাম পাঠদানে স্মার্ট ক্লাসরুম স্থাপন অনিশ্চিত
জাগো নিউজকে তিনি বলেন, ডিপিপিতে নীতিনির্ধারণী সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পর যে প্রক্রিয়ায় ডিজিটাল ক্লাসরুমের সরঞ্জাম কেনার নির্দেশনা দেওয়া হবে সে পদ্ধতি অনুসরণ করে কেনা হবে। তবে এজন্য অনেক সময় প্রয়োজন হবে।
সংশ্লিষ্টরা জানান, দ্রুত সময়ের মধ্যে দেশের ৩২ হাজার ক্লাসরুম ডিজিটালাইস করতে হলে সরকারি জি টু জি পদ্ধতি অনুসরণ করতে হবে। নতুবা সরকারের স্বাভাবিক প্রক্রিয়ায় দরপত্র আহ্বান, উপদেষ্টা নিয়োগ, নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় ক্ষেপণ হয়। ফলে আগামী বছরের শুরু থেকে নতুন কারিকুলামের জন্য স্মার্ট ক্লাসরুম স্থাপন করা সম্ভব হবে না। এতে রাস্তায় চাকা ছাড়া গাড়ি চালানোর অবস্থা তৈরি হবে।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
