নওগাঁ-৩ঃ মহাদেবপুর-বদলগাছীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক নিয়ে অস্বস্তিতে রয়েছে আওয়ামী লীগের নৌকা।
অভিযোগ রয়েছে, নির্বাচনী উৎসবের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর ট্রাকের নির্বাচনী অফিস ভাংচুর, কর্মী সমর্থকদের প্রচারে বাধা দেয়াসহ মারপিটে জখমের ঘটনা ঘটেছে। মামলা হামলার আতংকে রয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং সমর্থকরা। নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরসহ পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় থানায় ৫টি পাল্টাপাল্টি মামলা হয়েছে। এরমধ্যে নৌকার পক্ষে ৩টি ও স্বতন্ত্র ট্রাকের পক্ষে ২টি।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে আওয়ামী লীগ মনোনীত নৌকা এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ আসনের হাটবাজার ও চায়ের দোকান এবং পাড়া মহল্লায় সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ কর্মী সমর্থকদের চলছে প্রচার প্রচারণা। ৭ জানুয়ারীর ফাইনাল খেলায় কোন প্রার্থী বিজয়ী হবেন তা নিয়ে প্রার্থীদের কর্মী সমর্থক এবং সাধারণ ভোটারদের মধ্যে চায়ের কাপে ঝড় উঠছে। চলছে প্রার্থীদের সার্বিক দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
গত ১৮ ডিসেম্বর প্রতীক পাওয়ার দিন থেকেই এ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, স্বতন্ত্র প্রার্থী মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী মায়া ঈগল প্রতীক, জাতীয় পার্টির মাসুদ রানা নাঙ্গল প্রতীক এই চার প্রার্থী মাঠে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মহাদেবপুর ও বদলগাছী উপজেলার হাটবাজার, গ্রাম ও পাড়া মহল্লায় ছেয়ে গেছে পোস্টার এবং ব্যানারে। সেই সাথে নির্মাণ করা হয়েছে নির্বাচনী তোরণ। তবে স্বতন্ত্র প্রার্থী মাহবুব-উল-আলম মান্নফ (শুভ) কেচি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কৌতুক অভিনেতা শামীনুর রহমান শামীম (চিকন আলী) কেটলি প্রতীক এবং তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরী সোনালী আঁশ প্রতীকের প্রচারণা শুধুমাত্র পোষ্টার ও মাইকেই সীমাবদ্ধ রয়েছে। তাদের কর্মীদের তেমন কোন সারা পাওয়া যাচ্ছেনা।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির জেষ্ঠ্য পুত্র সাকলাইন মাহমুদ রকি অভিযোগ করেন, নৌকার প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর কর্মীরা প্রচারণা শুরুর পর দিন থেকেই তাদের বেশ কয়েকটি নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার, ব্যানার ছিড়ে ফেলাসহ তার কর্মী সমর্থকদের মারপিটে গুরতর জখম করা এবং প্রচার প্রচারণায় বাধা দিয়ে আসছে। ওইসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়েছে।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মীরা নির্বাচনী এলাকার কয়েকটি নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ও আগুন দেয় বলে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করেন। এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রতিটি প্রার্থীই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও সাধারণ ভোটাররা বলছেন হাড্ডা-হাড্ডি লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের। কোন দলকে সমর্থন করেন না এমন অনেক ভোটার রয়েছেন যারা দলাদলী বোঝেন না, কিন্তু এলাকার উন্নয়নে যে কাজ করেন তাকেই ভোট দেন। এমন ভোটারের সংখ্যাও কম নয়। এ আসনে আওয়ামী লীগ বিরোধী শিবিরের ভোটও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। ওইসব ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এসব ভোটের পরিমাণ লাক্ষাধিক। তারা যেদিকে গড়াবেন, তার পাল্লাই ভারি হবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। তাই নিজ নিজ অবস্থান থেকে ওইসব ভোটারদের নিজেদের পক্ষে টানতে এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলটির স্থানীয় অধিকাংশ নেতা-কর্মী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ভোটারদের মধ্যে তুলে ধরার পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছেন। একই কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার এমপি সেলিমের কর্মী বাহিনী।
উল্লেখ্য, ছলিম উদ্দিন তরফদার সেলিম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালে নৌকার প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। এই দুই টার্মে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। এসব উন্নয়নের কথা তুলে ধরে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল মত নির্বিশেষে আবারো তাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন তারা। উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৪৮৮ জন।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
