শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৬

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : জাতীয় স‍্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন ও জনস্বাস্থ‍্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁ যৌথভাবে এই কর্সূচীর আয়োজন করে। 

মঙ্গলবার দুপুর ১ টায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে "বর্জ‍্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স‍্যানিটেশন" শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

আলোচনাসভায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন জনস্বাস্থ‍্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদ আলম, সদর উপজেলা চেয়ারম‍্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন। 

শুরুতেই হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন ব্র‍্যাক প্রতিনিধি ইশতিয়াক হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, জেলা শিক্ষা মো: লুৎফর রহমানসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর