‘দেশ গঠনে সর্বক্ষেত্রে নারীদের চমৎকার উত্থান ঘটেছে’ : মেয়র লিটন
নিহাল খান
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
‘দেশ গঠনে সর্বক্ষেত্রে নারীদের চমৎকার উত্থান ঘটেছে’ : রাসিক মেয়র লিটন
বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় কলেজ চত্বরে জাতীয় পতাকা,কলেজ ও পুনর্মিলনীর পতাকা উত্তোলন,বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর কলেজ চত্বরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য অতিথিদের ফুলেজ শুভেচ্ছা জানানো হয়।এরপর 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে', 'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর' এবং 'জয় হোক,জয় হোক' গানের সুরের মূর্ছনায় নৃত্যের তালে তালে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরো ছিল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা,বিকেলে স্মৃতিচারণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেছেন।সেই মেট্রোরেলের চালক ছিলেন একজন নারী।এটি নারীদের জন্য একটা গর্বের বিষয়।বিমানতো বহু আগে থেকে বাংলাদেশের মেয়েরা চালায়।মেয়েরা এখন ডিসি,এসপি,পুলিশ কমিশনার সবই হচ্ছে, এমনকি র্যাব,সেনাবাহিনী,বিজিবি সর্বত্র তারা সার্ভিস দিচ্ছে এবং দেশ গঠনে সামরিক বেসামরিক উভয়ক্ষেত্রে নারীদের চমৎকার একটা উত্থান এই দেশে ঘটেছে।স্বীকার করতেই হবে এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
মেয়র আরো বলেন,প্রায় একশ বছর আগে বেগম রোকেয়া সাখাওয়াত বলেছিলেন, ‘তোমাদের কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্য্যক্ষেত্রে ছাড়িয়া দাও,নিজেরাই নিজেদের অন্ন,বস্ত্র উপার্জন করুক।’আজকে তাই হয়েছে। নারীরা শিক্ষিত হচ্ছে এবং নিজেরা নিজেদের জায়গা করে নিচ্ছে।তারা পরবর্তীতে তার পরিবারের,সমাজের,আত্মীয়-স্বজনের এবং দেশের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
খায়রুজ্জামান লিটন বলেন,দীর্ঘদিন যে অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বসে রাখার প্রবণতা আমাদের সমাজে ছিল।নানা কারণে ছিল, রক্ষণশীলতার কারণে ছিল,ধর্মীয় ভুল ব্যাখা দেওয়ার কারণে ছিল।সেই অর্ধেক জনগোষ্ঠী ঘরে বসে থেকে শুধু রান্নায় করে,বাচ্চার দেখাশোনা করে তাহলে তাদের যে মেধা আছে, দেশকে দেবার আছে,তাহলে সেটাতো নষ্ট হয়ে গেল,সেটাতো জাতি পেল না।সেই জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা আজকে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে আসছেন সর্বক্ষেত্রে।
রাসিক মেয়র আরো বলেন,দেশের সব জেলা শহরে বিশ্ববিদ্যালয় হবে।ইতোমধ্যে দেশের সকল উপজেলায় ছেলেদের এবং মেয়েদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।পুঁথিগত যে জ্ঞান আমরা অর্জন করি সেটা তো থাকলো,পাশাপাশি হাতেকলমে কাজ শিক্ষা, যে শিক্ষা আমাদের ছেলে ও মেয়েদের সাবলম্বী হতে সাহায্য করবে,নিজের পাঁয়ে দাঁড়াতে সাহায্য করবে,সেই শিক্ষা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।সেটি আমাদের ছেলে এবং মেয়েরা সমানভাবে গ্রহণ করছে।
রাসিক মেয়র বলেন,রাজশাহীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।রাজশাহীকে আমরা শিক্ষানগরী বলি।এখানে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতিও রয়েছে।রাজশাহীতে আমরা গালর্স ক্যাডেট কলেজ করতে চাই,যার বাস্তবতা এখানে রয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন।তিনি স্মৃতিচারণ করে বলেন,‘৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুনর্মিলনীর এই অনুষ্ঠান আমাকে উদ্দীপিত করেছে।আমি এই কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলাম।কলেজ প্রতিষ্ঠার শুরুতে ছাত্রীদের ভর্তি করার জন্য খোঁজা হচ্ছিল।সে সময় আমি অন্য সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম।তখন কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ব্যক্তিরা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে আমাকে এই কলেজে ভর্তি করে দেওয়ার অনুরোধ করেন। বাবা তখন সেই অনুরোধ রাখেননি।যখন তারা আমাদের বাসা থেকে বেরিয়ে যান,তখন আমি দৌঁড়াতে দৌঁড়াতে তাদের কাছে গিয়ে বললাম, আমি আব্বাকে শান্ত করে এই কলেজে ভর্তি হবো,আপনারা আমাকে ভর্তি করে নিন।সেই কারণে আজকে এই অনুষ্ঠানে এসে আমার প্রাণের টান বলে অনুভূত হয়েছে।এই অনুভূবের জায়গাটিকে আলোকিত করায় জন্য যদি আর কিছু করার প্রয়োজন হয়,আমাকে বলেন,আমি আন্তরিকভাবে চেষ্টা করবো।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।তিনি তাঁর বলেন,রাজশাহীর সবচেয়ে প্রাচীন ও প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী সরকারি মহিলা কলেজ।নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কলেজটি।জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর পারিবারিক জমিদান এই কলেজ গড়ে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।এই কলেজের কৃতি শিক্ষার্থীরা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে কলেজকে করেছে মহিমান্বিত ও গৌরবান্বিত।সবাইকে এক জায়গায় গড়তে অ্যালামনাই এল্যামনাই এসোসিয়েশন গড়ে তোলা হয়েছে।সবাই একত্রে থেকে আগামীতে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম,লেখক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা,প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান আলম, অনুষ্ঠানের আহবায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস,রাজশাহী সরকার মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা,শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
