রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৫

দেশের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২ জুন ২০২২  

সারাদেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার (২ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে দেশের দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে। সেই সঙ্গে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

বজলুর রশিদ জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তিনি জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৪২ মিলিমিটার।

এই বিভাগের আরো খবর