শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৯

দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ্য হয়ে থাকতে হবে- রেলপথমন্ত্রী

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

“দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, আমরা আছি আপনাদের সাথে।” করোনাকালীন নীলফামারীর সাংবাদিকদের মাঝে প্রথম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৃহঃস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট ও প্রেস ক্লাবের আয়োজন ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার ৭১জন সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এসময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কাজ সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, করোনাকালীন সময়ে যেনো দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে না পড়ে সেজন্য নানা পদক্ষেপ গ্রহন করেছে মাননীয় প্রধানমন্ত্রী। এবং করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তারই অংশবিশেষ হিসেবে আমার পঞ্চগড় জেলার দেবীগঞ্জে উত্তরবঙ্গের ২য় ইপিজেড স্থাপনের বিষয়ে কাজ চলছে।

এসময় তিনি বাংলাদেশের রেলব্যবস্থা নিয়ে বলেন, চিলাহাটি থেকে হলদিবাড়ী রেলসংযোগের স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। সামনে বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের যেকোনো একদিন দুই দেশের প্রধানমন্ত্রী এর রেলের উদ্বোধন করবেন। আমাদের চিলাহাটিতে যে রেলস্টেশনটি নির্মান হবে সেটির ডিজাইন করেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রধান আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সাবেক সাংস্কৃতিকমন্ত্রী  ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনকল্যান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান। 

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল রুহুল আমীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সান্ত¦না চক্রবর্তী সহ আরো অনেকে।

এই বিভাগের আরো খবর