দিনাজপুরে শীতের দাপট চরমে
মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫
দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিনাজপুরে চলতি মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আজ সারাদেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে চিহ্নিত হয়েছে। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, ফলে শীতের অনুভূতি ছিল আরও বেশি ও কনকনে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়ায়। সেখানে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন।
এছাড়া রংপুরে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী (পাবনা) ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট (কুড়িগ্রাম) ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকে দিনাজপুরসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। সকালের দিকে ঠাণ্ডা বাতাস বইতে থাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।
বিশেষ করে খেটে খাওয়া মানুষ, কৃষিশ্রমিক, রিকশাচালক ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। ভোরবেলা কাজে বের হতে না পারায় অনেকের দৈনিক আয় ব্যাহত হচ্ছে। শীতের কারণে শিশুরা সহজেই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন উত্তরাঞ্চলের ওপর দিয়ে শুষ্ক ও ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। রাতের তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তীব্র শীতের কারণে দিনাজপুরের গ্রাম ও শহরাঞ্চলে মানুষ গরম কাপড় ব্যবহার বাড়িয়ে দিয়েছে। শীতবস্ত্রের চাহিদা বাড়লেও নিম্নআয়ের মানুষের জন্য তা এখনো অপ্রতুল। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, শিশু ও বয়স্কদের শীত থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। গরম কাপড় ব্যবহার, পর্যাপ্ত উষ্ণ খাবার গ্রহণ এবং ভোরের ঠাণ্ডা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম ভাগ পর্যন্ত উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। মাঝে মাঝে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে দিনাজপুরে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের প্রকোপ নতুন করে আলোচনায় এসেছে। সাধারণ মানুষ এখন অপেক্ষায়, কবে একটু রোদে গা গরম করার সুযোগ মিলবে।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
