তামাক কোম্পানীর আগ্রাসনের বিরুদ্ধে বিশিষ্টজনদের আলোচনা সভা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১
ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তামাকবিরোধী প্রচারণায় আরও জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।
শনিবার (৯ অক্টোবর) জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘জীবন বাঁচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানি আগ্রাসন প্রতিহত করি’- এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে বিশিষ্টজনেরা এসব কথা বলেন।
এদিন দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ তামাকবিরোধী জোট।
সেমিনারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, আমি আশাবাদী, বর্তমান অবস্থারও পরিবর্তন হবে। একসময় পাবলিক বাসে সিগারেটের ধোঁয়ায় বসা যেত না। এখন সেটার পরিবর্তন হয়েছে। কেউ ধূমপান করলে জরিমানাও করা হচ্ছে।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কেম্পানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বলা হচ্ছে, ২০৪০ সালে তামাক নির্মূল করা হবে। টোব্যাকোর শেয়ার না থাকলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব হবে। আজকে এই শেয়ারের জন্য বিভিন্ন জায়গায় তারা সুবিধা পাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু উৎপাদনকারীরা দেখি তাদের সঙ্গে মিটিং করে। তাই টোব্যাকোর শেয়ার, লাইসেন্স ও উৎপাদন বন্ধ করা উচিত।
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, তামাকের বিরুদ্ধে আমরা কিছু লোক চিৎকার করছি। কিন্তু পত্রপত্রিকায় প্রচার হচ্ছে না। পত্রপত্রিকায় বিষয়গুলো এলে কাজে আসতো। এ জন্যই বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ। মাদকের বিরুদ্ধে সচেতনতার জন্য এটার ভূমিকা অনেক বেশি।
তিনি আরও বলেন, মাদকবিরোধী প্রচার করলেই এর সচেতনতার প্রসার ঘটবে। প্রচার না করলে সচেতনতা বাড়বে না। প্রচার করলে শিক্ষিতরা মাদক ছেড়ে দেবে। মাদকাসক্ত রোগীদের অবস্থা যদি আমরা তুলে ধরতে পারতাম তাহলে বেশ কাজে আসতো। আইসিইউতে থাকা মাদকাসক্ত রোগী মাদক গ্রহণের কত বছর পর এমন হলো তা প্রচার করলে বেশি কাজে দিতো। এগুলো করা উচিত। এগুলো প্রচার করলে হয়তো কাজে আসবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, তামাকের চাহিদা ও যোগান নিয়ন্ত্রণ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সেগুলো বাস্তবায়ন করা গেলে তামাক নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। এগুলোর প্রচারও জরুরি। যদি আরও প্রচার করা যায় তবে আরও বেশি সচেতনতা বাড়বে।
তিনি বলেন, তামাক উৎপাদনকারীদের ওপর সুনির্দিষ্ট কর আরোপ করা প্রয়োজন। এরজন্য সঠিক ব্যবস্থাপনা দরকার। এতে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী ও অনুষ্ঠানের সভাপতি সাইফুদ্দিন আহমেদ বলেন, তামাকের প্রসারের জন্য আধুনিকতার একটি প্রভাব রয়েছে। ১৯৯৯ সাল থেকে তামাকবিরোধী এ কাজ শুরু হয়, যার ফলে ২০০৫ সালে আইন হয়। বাংলাদেশে একমাত্র আইন, যা নিয়ে কোথাও না কোথাও কাজ হয়। আইন হওয়ার আগে রাস্তায় তামাকের বিজ্ঞাপনে বড় বড় বিলবোর্ড ছিল। এ আইনের ফলে সেটা বন্ধ হয়েছে। প্রতিকার পেয়েছি বাসে ধূমপান থেকে। আইনটি কিছুটা সুরক্ষা দিয়েছে। বাস্তবায়নও হচ্ছে, তবে কিছু দুর্বলতা রয়েছে। এটি নিয়ে আরও কাজ করা উচিত।
তিনি আরও বলেন, তামাক শিল্প থেকে সরকারের শেয়ার বন্ধ করা উচিত। একদিকে ২০৪০ সালের মধ্যে দেশ তামাকমুক্ত করার কথা বলে অপরদিকে শেয়ার নিয়ে থাকা ঠিক নয়। কোম্পানিনগুলো শেয়ার দেখিয়ে নানা কাজ করছে। করোনাকালেও তামাককে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেখানো হয়েছে। যা খুবই দুঃখজনক। তবে ২০৪০ সালের পর তামাক নিষিদ্ধ পণ্য হবে আশা করছি।
হামিদুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান ও মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।
এর আগে তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, বহুজাতিক ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, জাপান টোব্যাকোসহ দেশীয় তামাক কোম্পানিগুলো রাজধানীসহ সারাদেশের রাস্তা-ফুটপাত দখল করে হাজার হাজার পয়েন্ট অব সেল বা বিড়ি-সিগারেটের টঙ দোকান স্থাপন করে সেখানে সম্পূর্ণ আইনবহির্ভূতভাবে তামাকের বিজ্ঞাপন প্রচার করছে। এতে নতুন প্রজন্ম মাদকের গেইটওয়ে তথা তামাকে আসক্ত হয়ে মাদকাসক্তে পরিণত হচ্ছে। ফলে দেশের মেধাবী তরুণরা জাতির সম্পদে রূপান্তর না হয়ে বোঝায় পরিণত হচ্ছে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
