শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

তথ্য পরিকাঠামো ঘোষণা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  

সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা প্রত্যাহার ও প্রেস কাউন্সিল আইন সংশোধন এবং ‘গণমাধ্যম কর্মীদের নিপীড়নের’ প্রতিবাদে মানববন্ধন করেছে গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশ।

রোববার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্লোবাল জার্নালিস্টস কাউন্সিল ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন।


মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, আমরা দেখেছি অতীতে কোনো সরকার গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করে টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

তথ্য পরিকাঠামো ঘোষণা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‘একটা সময় ছিল, যখন সাংবাদিকদের বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ধরে আইনশৃঙ্খলা বাহিনী মামলার তদন্ত করত। আর, আজকে গণমাধ্যমে যাতে দুর্নীতি, লুটপাট নিয়ে সংবাদ না করতে পারে তার জন্য ডিজিটাল গণমাধ্যম আইন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর মতো অনৈতিক সব কানুন তৈরি করছে। এতে জামিন অযোগ্য রায়ের বিধান পর্যন্ত আছে। এসব আইন প্রত্যাহার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানাই।’

এ আইন প্রত্যাহার না করলে আগামী ২২ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ডাক দিয়েছে সংগঠনটি।

এই বিভাগের আরো খবর