রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০

ঢাকা থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার জলপাইগুড়ি যাবে মিতালী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১ জুন ২০২২  

ভারতের নিউ জলপাইগুড়ি থেকে মিতালী এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করেছে। বুধবার (১ জুন) নয়াদিল্লি থেকে সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ‘ফ্ল্যাগ আফ’ করেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

পরে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার রাত ১০টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

jagonews24

ট্রেনটি ভারতের হলদিবাড়ি ভারত-বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে।

রেলওয়ে সূত্র জানায়, নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটির দূরত্ব ৭১ কিলোমিটার। চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের দূরত্ব ৪৫৩ কিলোমিটার। এ দূরত্বে চলতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা। সপ্তাহের প্রতি রোববার ও বুধবার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসবে। আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যাবে।

jagonews24

ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। নিউ জলপাইগুড়িতে ট্রেনটি পৌঁছাবে পর দিন স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর টুইট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি টুইটে এ পদক্ষেপকে দুদেশের মধ্যে ঐতিহ্যের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎকে ভাগ করে নেওয়ার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। 

এই বিভাগের আরো খবর