শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২২

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, হাসপাতালে ভর্তি ৮৯ রোগী

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

সারাবিশ্বে ফের করোনা মহামারি রূপ নিয়েছে৷ বাংলাদেশে তার উপর বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ৷ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮৯ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন। বাকিরা অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির খবর পাওয়া যায়নি।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৯৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত পাঁচটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

এই বিভাগের আরো খবর