ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন জয়
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০
আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরতে ‘Socially Distanced, Digitally Connected’ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০'।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০' উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিরিয়াল কনফেরেন্স। কনফারেন্সে মূল বক্তা হিসেবে কী-নোট উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এ কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে 'Embracing Digital Technologies in the New Normal'। বিষয়ভিত্তিক ২৪টি সেমিনার আয়োজন করা হবে এ মেলায়।
তৃতীয় দিন শুক্রবারে (১১ ডিসেম্বর) অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ‘Inclusive Development’ বিষয়ে একটি বিশেষ সেমিনার যেখানে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থা সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক Expert Advisory Panel- এর সদস্য এবং অটিজম বিষয়ক National Advisory কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ।
একই দিন সন্ধ্যা ৫:৩০টায় হবে সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা প্রদান করা হবে।
ডিজিটাল ওয়ার্ল্ডে আরোও থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়াল মুজিব কর্নার। মিউজিক্যাল কনসার্ট সবসময় একটি আকর্ষণীয় বিষয়। ভিন্ন স্বাদের এই ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজনকে স্মরণীয় করে রাখতে প্রতি সন্ধ্যায় থাকবে মিউজিক্যাল কনসার্ট। ভার্চুয়াল প্রোডাকশন এর মাধ্যমে বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় এক অভূতপূর্ব সঙ্গীত আয়োজনের স্বাদ পাবেন দর্শনার্থীরা এ কনসার্টে।
ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য www.digitalworld.org.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার পর ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে App ডাউনলোড করতে হবে। এ App যখন লাইভ করা হবে তখন রেজিষ্টার্ড দর্শনার্থীর কাছে মেসেজ আসবে। App ডাউনলোড সম্পন্ন হলে এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-র প্রদর্শনী ঘুরে দেখা যাবে এবং সেমিনার ও কনসার্টে অংশগ্রহণ করা যাবে।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে বিশ্বের সাথে স্যাটেলাইট যুগে বাংলাদেশকে সংযুক্ত করেছিলেন। এর ৪৩ বছর পর বঙ্গবন্ধুর কন্যার ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের ১২ মে মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন করে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজেদের স্থান করে নেয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণার ১১ বছর পর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বের ধনী-দরিদ্র, উন্নত-অনুন্নত সকল রাষ্ট্র যখন একই সমস্যার সম্মুখীন হয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধ দেশ গুলোও পরিস্থিতি মোকাবেলা করতে হিমসীম খাচ্ছে, ঠিক সে সময় বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহ ব্যবস্থা ও বিচারিক কাজসহ সবকিছু চলমান সম্ভব হয়েছে। বিগত সময়ে দেশে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার কারণেই তা সম্ভব হয়েছে। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব বক্তব্য রাখেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও অধীনস্থ সংস্থার কর্মকর্তাবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
