ট্রাফিক পুলিশের ওপর নারীর হামলা, টিকটকে ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টোপথে আসা একটি অটোরিকশাকে চলাচলে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন সুলতান আহমেদ নামের নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। এ সংক্রান্ত একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় হামলাকারী নিলুফা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সোমবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে রোববার (৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার সকালে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলিপ কুমার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রোববার উল্টোপথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এসময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাংরোডগামী একটি অটোরিকশা আসতে দেখে তিনি থামতে বলেন। এসময় চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে নারী যাত্রী নিলুফা পড়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানাস্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার ইউনিফর্মের কলার ধরে টানাহেঁচড়া করেন।
এ অবস্থা দেখে আশপাশের কয়েকজন ছুটে আসেন। পরে তারাসহ ওই নারী কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন এবং তার মোবাইল ছিনিয়ে নেন। এসময় কনস্টেবল সুলতান আহমেদের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে কনস্টেবলকে উদ্ধার এবং ওই নারীকে আটক করেন। এসময় অন্য হামলাকারীরা এবং অটোরিকশাচালক তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানাপুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সকালে ওই নারীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই নারীকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।
এদিকে @safayethossain303 নামের এক টিকটিক আইডি থেকে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে টিভি অভিনেতা মোশাররফ করিমের একটি নাটকের ডায়ালগ ওই ভিডিওর সঙ্গে সংযোজন করে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় গ্রেফতার নারীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- পর্দার আড়ালে বাটোয়ারা, সামনে বিরোধিতার নাটক: মাহফুজ আলম
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
- নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- মন্ত্রী হওয়ার আভাস পেলেন মিলন
- ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
- শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
- মাধ্যমিক স্কুল রমজানে বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
- পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসেছেন ঢাকায়
- সংস্কার পরিষদধ শপথ এড়ালে এমপি শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ
- অভিনন্দন জানালো ইরান , বাংলাদেশ এর সাথে সম্পর্ক জোরদারের আশা
- সংসদ ভবনে প্রবেশ শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা,শপথ শুরু আজ ১০টায়
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
