শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৬৯

টোল আদায়ের নামে মতিন মৃধার ব্যাপক হারে চাঁদাবাজি

আশরাফুল আলম সিদ্দিকী, সানি হোসেন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

প্রথম স্লিপটিতে লিখা রয়েছে গুলিস্তান জয়কালী মন্দির (সায়দাবাদ সিটি) স্টপ ওভার টার্মিনাল ফি (পিক আপ/লেগুনা)।স্লিপটিতে বাংলা ভাষায় ষ্পস্ট করে লিখা রয়েছে যে গুলিস্তান ও সায়দাবাদ সিটি। সাথে যুক্ত হয়েছে স্টপ ওভার টার্মিনাল ফি। ২টি স্থানেই টার্মিনাল রয়েছে। আর এ ২টি স্থানে গাড়ি পার্কিং এর জন্য যথেষ্ট পরিমান স্থান (পার্কিং সময় সর্বনিম্ন ১৫ মিনিট থেকে ১২ ঘন্টারও অধিক সময় গাড়ী রাখার বেশ কিছু নির্ধারিত স্থান রয়েছে।যদিও কেউ ১২ ঘন্টা গাড়ি রাখেন না। এ ২টি স্থানের যানবাহনের জন্য সিটি টোল প্রযোজ্য।

দ্বিতীয় স্লিপ ও টোল আদায়কারী আইডি কার্ডে লেখা আছে কাজলা,শনির আখড়া।টোল আদায়কারীর নাম হিসেবে লেখা আছে মতিন মৃধা।এই মতিন মৃধা জালিয়াতি করে কাজলা,শনির আখড়া, যাত্রাবাড়ীর নামে নতুন টোল আদায়কারী রশিদ বানিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি করে আসতেছে।এই ব্যপারে মতিন মৃধার সাথে কথা বলতে গেলে উনি তার অফিসে অর্থাৎ কাওরান বাজার অফিসে যোগাযোগ করতে বলে।মতিন মৃধা আরো বলে প্রশাসন তার কথায় উঠাবসা করে।কথার একপর্যায়ে হুমকি প্রদান করেন। যাত্রাবাড়ী থানার ওসি নাকি তার কথায় উঠাবসা করে।।এই মতিন মৃধার ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসিকে অবহিত করলে যাত্রাবাড়ীর থানার ওসি বিষয়টি দেখবেন বলে আমাকে শান্তনা দেন। কিন্তু আজো অবদি বিষয়টি নিষ্পত্তি হয়নি।এই মতিন মৃধা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে শুরু করে কাঁচা বাজার আড়ত হতে কেউ ভ্যান বা রিকশা করে কোন বাজার নিয়ে গেলে বাজারের ধরনের উপর নির্ভর করে প্রত্যেক ভ্যান ও রিকশা থেকে১০/২০টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করে। দৈনিক এই যাত্রাবাড়ী থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে।অথচ দেখার কেউ নেই।কোন অদৃশ্য ইঙ্গিতে সে নির্ধিধায় চাঁদাবাজি করে যাচ্ছে তা কারো বোধগম্য নয়।অথচ থানার পাশেই এই মাছ ও কাঁচা বাজারের আড়ত।এই ব্যপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এই বিভাগের আরো খবর