শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৬

টঙ্গীর বনমালায় গৃহবধূর আত্নহত্যা!

স্টাফ রিপোর্টার গাজীপুর ব্যুরোঃ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

পারিবারিক কলহের জেরে  টঙ্গীর বনমালা এলাকায় এক গৃহবধূ আত্নহত্যা করেছেন।  শনিবার সন্ধ্যায়  এ ঘটনা ঘটে।

রোববার সকালে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল আহম্মেদ লাশটি উদ্ধার করে এবং গাজীপুর মর্গে প্রেরণ করেন।

গৃহবধূর নাম খাদিজা বেগম (২৪)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার নিথিরা গ্রামের খালেদ শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা একটি কারখানায় কাজ করতেন। স্বামী ও শাশুড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। শনিবার সন্ধায় স্বামী গাড়িচালক সালমানের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সালমান বাসা থেকে বেড়িয়ে যান। এরই এক পর্যায়ে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খাদিজা। আজ ভোরে পাশের ভাড়াটিয়ারা পুলিশে খবর দেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সতত্যা  নিশ্চিত করেছন।

এই বিভাগের আরো খবর