শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪৪

টঙ্গীতে স্টিল কারখানায় আগুন, দগ্ধ ৫

আরিফ চৌধুরী,

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০  

গাজীপুরের টঙ্গীতে স্টীল মিলস কারখানায় আগুন লেগে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের ৯০% ও তিনজনের শরীরের ৫০% এর বেশি পুড়ে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার ভোর ৪টায় মিলগেট এলাকার এসএস স্টিল নাম  কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৯০% দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০% দগ্ধ হয়েছেন নিলয় (২৫) এবং রিপন (৩০)। আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কারখানা কতৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন ইকবাল হাসান বলেন, এমন কোন ঘটনার সংবাদ আমাদের কেউ জানায় নি।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আহতদের পক্ষে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব। তবে প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি নিয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর