বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯৭

টঙ্গীতে তরুণলীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও হুমকি প্রদান

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

টঙ্গীর ৪৯নং ওয়ার্ড আওয়ামী তরুণ লীগ এর সভাপতি আব্দুল্লাহ  খানের  ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে সোশ্যাল মিডিয়ায়  বিভিন্ন প্রকার অপপ্রচার ও আপত্তিকর পোস্ট এবং তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে  অজ্ঞাত নামা এক বা একাধিক  ব্যক্তি।

২২ তারিখ  বৃহস্পতিবার থানায় মোঃআব্দুল্লাহ এ বেপারে একটি লিখিত ডাইরি করেছেন (জিডি নংঃ৯৭৭)।

এ বেপারে  ৪৯নং ওয়ার্ড আওয়ামী তরুণ লীগের সভাপতি  মোঃ আব্দুল্লাহ খান জানান অজ্ঞাত নামা একজন বা একাধিক ব্যক্তি মিলে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ড হ্যাক করে তাতে বিভিন্ন প্রকার এস,এম,এস, বিতর্কিত ছবি ও পোস্ট করে আমাকে সামাজিক ভাবে  মান ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে,  এবং বিভিন্ন ফেক আইডি দিয়ে আমকে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে।

তাই আমি টংগী পূর্ব থানায় হাজির হইয়া একটি লিখিত ডাইরি করি।

এই বিভাগের আরো খবর