বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮০

টঙ্গীতে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধিঃ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

গাজীপুরের টঙ্গীতে পাভেল (৮) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ

নিহত পাভেল (৮) গাজীপুরা কাজীপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২৭/০৯/২০২০ইং তরিখে সকালে বাড়ির সামনে খেলাধুলা করা সময় নিখোঁজ হয় কিশোর পাভেল। শনিবার সকালে একটি পরিত্যাক্ত বাড়ির সেফটি ট্যাঙ্ক এর ময়লা পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্ন কর্মীরা ভাসমান লাশ দেখে চিৎকার করে স্থানীয়দের অবগত করলে তারা টঙ্গী পূর্ব থানাকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক (এস.আই) মানিক মাহমুদ জানায়, গাজীপুরা কাজীপাড়া এলাকায় এক কিশোরের ভাসমান লাশ পাওয়া গেছে জানতে পেরে ঘটনা স্থালে গিয়ে লাশ উদ্ধার করি। উদ্ধারকৃত লাশ গাজীপুর তাজউদ্দিন মেডিকেলে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর