শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৭

টঙ্গীতে কারখানায় অগ্নিদগ্ধে মৃত্যু ১

আরিফ চৌধুরী, গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০  

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টীল মিলস কারখানার পাঁচ শ্রমিক আগুনে দগ্ধ হন। এদের মধ্য দেহের নব্বই শতাংশ পুড়ে যাওয়া দুলাল মিয়া (২৫) শনিবার গভীর রাতে ঢামেকে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। অপর আরেক জন শ্রমিক মোজাম্মেল হোসেন আশংকাজনক অবস্থায় রয়েছেন বলে জানা যায়।

আহতদের মধ্যে শরিরের পঞ্চাশ শতাংশ দগ্ধ হন নিলয় (২৫) ও রিপন (৩০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর ৪টায় মিলগেট এলাকার স্টিল কারখানাটিতে লোহা পোড়ানোর কাজ করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ শরিরে ছিটে অগ্নিদগ্ধ হন। পরে সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেকে পাঠান কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর