সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

জয়পুরহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৫ মে ২০২২  

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে অভিযান চালিয়ে শাহিদুল নবী রিয়ন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ইয়াবা ট্যাবলেট, মিথাইল অ্যামফিটামিনযুক্ত ক্রিস্টাল মেথ আইস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
রোববার (১৫ মে) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 
জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মুহাম্মদ আমিনুল কবির জানান, আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের বাসিন্দা রিয়নের বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম মিথাইল অ্যামফিটামিনযুক্ত ক্রিস্টাল মেথ আইস ও নগদ ৩৯ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৫৯ হাজার টাকার মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্য নিজ রুমে রেখে ব্যবসা পরিচালনা করায় তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর