‘জিরো মানে পরিপূর্ণ একটা বৃত্ত’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮
বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি ‘জিরো’ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। আগামী ২১ ডিসেম্বর বড়দিন উৎসবকে ঘিরে মুক্তি পাবে ছবিটি। আপাতত ছবির প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এই তারকা। তারই অংশ হিসেবে সম্প্রতি এসেছেন কলকাতা চলচ্চিত্র উৎসবে। সেখানে নিজের ছবি এবং ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। কথোপকথনের কিছু অংশ থাকল বাংলা পাঠকদের জন্য।
`জিরো` ছবির ট্রেলার প্রকাশের চার দিনের মধ্যে রেকর্ড ৯০ মিলিয়ন দর্শক দেখেছে। রেকর্ড দিয়ে শুরু করলেন, অনুভূতি কেমন?
সত্যি খুব খুশির খবর। শুরুতেই মানুষের এত ভালোবাসা ‘জিরো’ ছবির গোটা টিমের কাছেই আনন্দের। সবচেয়ে বেশি খুশি আমাদের পরিচালক আনন্দ এল রাই( জিরো ছবির পরিচালক) কারণ তাঁর হৃদয় যতটা বড়, চাহিদা ঠিক ততোটাই কম। পঞ্চাশ মিলিয়ন, একশো মিলিয়ন তো সংখ্যা মাত্র। আসল হলো মানুষের ভালোবাসা।
ট্রেলারে আপনাকে বেঁটে চরিত্রে দেখে আপনার সন্তানরা কি বলেছেন?
(প্রাণ খোলা হাসি) সত্যি বলতে কি, মেয়ে সুহানা একটু চিন্তিত হয়ে পড়েছে। পাছে আমি সত্যিই বেঁটে হয়ে যাই! বড় ছেলে আরিয়নের মনে হয়েছে ডিজনির কোনো চরিত্র। আর আব্রাম না দেখেই টু গুড টু গুড বলছে।
ছবির নাম `জিরো` কেন?
এখানে জিরো মানে পরিপূর্ণ একটা বৃত্ত। মানুষের জীবনও তো একটা বৃত্তের মতো। চণ্ডীগড় শহরে গিয়ে থাকলে দেখবেন, সেখানে হাসপাতাল এবং শ্মশান একেবারে পাশাপাশি। জন্ম আর মৃত্যুর সহাবস্থান যাকে বলে। একটা বৃত্তপূরণের মতো।
ছবিতে আপনার চরিত্রের নাম `বাউয়া সিং`। চরিত্রটি কেমন? এই চরিত্রে কাজ করার অভিজ্ঞতাই বা কেমন?
‘বাউয়া সিং’এর মতো বেঁটে মানুষদের পৃথিবীর সব দেশেই দেখা যায়। বড় রেস্তোরাঁ থেকে পান দোকান-সবখানেই তাঁদের সরব উপস্থিতি। তাঁরা তো আম জনতারই অংশ। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাঁরা নিজেরাই সব কাজ করতে চায়, করতে পারে। জয় করে প্রতিবন্ধকতাকে। বামন হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়। তাঁরাও পারে সব বাধা টপকে এগিয়ে যেতে।
এই ছবিতে আনুশকা শর্মার চরিত্রটিও তো বেশ চ্যালেঞ্জিং...
আমারও তাই মনে হয়। আনুশকার চরিত্রটি সত্যি কঠিন। প্রায় এমনই একটা চরিত্রে আমি অভিনয় করেছিলাম `মাই নেম ইজ খান` ছবিতে। আমার মনে হয় এমন একটি চরিত্র করতে ফিজিক্যাল কন্ট্রোল, ফেসিয়াল মাসল কন্ট্রোল এবং কথার উপরে লাগাম প্রয়োজন হয়। প্রতিটি ক্ষেত্রে অসাধারণ কাজ করেছে আনুশকা। বিশেষভাবে সক্ষম মানুষরা সত্যি সত্যি মনে করবে সে তাঁদেরই একজন। চরিত্রটির মধ্যে এতোটাই ঢুকে গিয়েছিলেন আনুশকা।
`জিরো`-তে আপনি চরিত্র নিয়ে যথেষ্ট পরিক্ষানিরিক্ষা চালিয়েছেন। সামনে এমন আরও কিছু করার পরিকল্পনা আছে?
আমি নিজের মতো করে চেষ্টা করি। আমার কাছে যেমন চিত্রনাট্য আসে, তেমন ছবি করি। তার মধ্যে যতটা পারা যায়, করছি। এখন আপনারা বলুন, আমাকে কী ধরনের পরীক্ষানিরীক্ষা করতে হবে? আমি করতে চাই (হাসি)। আসলে, এমন তো হয় না যে, নিজেই একটি গল্প বানালাম, তারপর পরিচালককে বললাম, এটা নিয়ে ছবি করো। (পাশ থেকে পরিচালক আনন্দ এল রাই বলে ওঠেন, আমরা বোধহয় খানসাহেব (শাহরুখ)-কে ঠিকমতো ব্যবহার করতে পারছি না। উনি কিন্তু বিষয় খুঁজে বেড়াচ্ছেন।)
নতুন কোনো ছবিতে চুক্তি করার সময় কোন বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন- পরিচালক নাকি চিত্রনাট্য?
চিত্রনাট্য! সেটা কী আমি বুঝি না। চিত্রনাট্য নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই। আমার কাছে পরিচালকের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ। আড়াই বছর আগে আমি আনন্দ স্যার (আনন্দ এল রাই)-কে চিনতামও না। এখন আমার ফোনে আনন্দ স্যার-এর পাশে লেখা আছে, `তনু ওয়েডস মনু` ডিরেক্টর। পাঁচ ছয় মাস একসঙ্গে ওঠা বসা করে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়। স্নেহ ভালবাসা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না।
২৭ বছর ধরে কাজ করার পরও ছবি মুক্তির আগে কতটা উদ্বিগ্ন থাকেন?
এখনও আমার মনে হয় যে, আমি আমার কাজ দিয়ে খুশি করতে পারলাম তো দর্শককে? এই যে দর্শক আমার উপর ভরসা করছেন, সেটা যেন ধরে রাখতে পারি। ছবি মুক্তির আগে এমন উদ্বিগ্ন আমি হই।
নতুন ছবি নিয়ে কী ভাবনা?
সঞ্জয়লীলা বানসালি আমার ভাল বন্ধু। ওর পরবর্তী ছবিতে কাজ করার কথা চলছে। এছাড়া নভোচারী রাকেশ শর্মার ওপর একটি বায়োপিকের কাজ করব। অন্যান্য ভাবনাও আছে, চিত্রনাট্য পড়তেই থাকি। আরও নতুন খবর এলে অবশ্যই জানতে পারবেন।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
