শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০১

জাফলংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

(২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব জাফলংয়ের তামাবিল স্থল বন্দর এলাকার নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রী মিলন কুমার হালদার রংপুর জেলার নিউ আদর্শ পাড়া এলাকার শ্রী নগেন চন্দ্র হালদারের ছেলে।

সে দীর্ঘদিন ধরে তামাবিল স্থল বন্দর এলাকায় ম্যানেজারের চাকরি করে এবং স্থানীয় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যায় নিহত মিলন তার রুম মেটকে মুঠোফোনে আত্মহত্যার বিষয়টি ক্ষুদে বার্তা পাঠায়। পরে তার সহযোগী এসএমএস পেয়ে দ্রুত রুমে প্রবেশ করলে গলায় ঝুলানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। পরে দ্রুত থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (মর্গে) প্রেরণ করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর