জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়া দ্রুত অনুমোদ
মো: সাইফুল আলম সরকার, ঢাকা
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত অনুমোদনের জোর দাবি জানিয়েছে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) ও তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট)। এই লক্ষ্যে উবিনীগ ও তাবিনাজ গতকাল জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম কনফারেন্স হলে একটি সংবাদ সম্মেলনের
আয়োজন করে।
সংবাদ সম্মেলনে তামাকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং অধূমপায়ীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বর্তমান আইনটি আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা জরুরি বলে উপস্থিত সদস্যরা দাবি জানান। সংবাদ সম্মেলনে মূল উপস্থাপনায় তামাকের ভয়াবহ স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরা হয়। জানানো হয়, তামাকের ধোঁয়ায় প্রায় ৭০০০ ধরণের রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে ২৫০টি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এবং বর্তমানে প্রায় ১৫ লক্ষ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত (টোব্যাকো এটলাস, ২০২২)। ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক, ইউনিভার্সিটি অফ এডিনব্যার্গ এবং লিডস সিটি কাউন্সিলের জনস্বাস্থ্য বিভাগের যৌথ গবেষয়াণায় দেখা গেছে ঢাকার প্রাথমিক বিদ্যালয়ের ৯২% শিক্ষার্থীর লালায় নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যা পরোক্ষ ধূমপানের ভয়াবহ বিস্তার নির্দেশ করে।
অর্থনৈতিক ক্ষতির দিকটি তুলে ধরে হাসানুল হাসিব আল গালিব বলেন, ২০১৭-১৮ অর্থবছরে তামাক খাত থেকে সরকার যে রাজস্ব পেয়েছিল, তার চেয়ে ৩৪% বেশি অর্থ ব্যয় হয়েছে তামাকজনিত রোগের চিকিৎসায়। এছাড়া তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে বন উজাড় এবং পরিবেশ দূষণের বিষয়ও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত খসড়া আইনে তামাক নিয়ন্ত্রণে যে ৬টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, সেগুলোর পক্ষে উবিনীগ ও তাবিনাজ দৃঢ় সমর্থন ব্যক্ত করে:-
১. সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান' (Designated Smoking Areas - DSA) বিলুপ্ত করা। ২. বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শনী (Product Display) নিষিদ্ধ করা।
৩. তামাক কোম্পানির তথাকথিত সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা। ৪. তরুণদের সুরক্ষায় ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা।
৫. তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০% থেকে বাড়িয়ে ৯০% করা।
৬. বিড়ি-সিগারেটের খুচরা শলাকা এবং খোলা ধোঁয়াবিহীন তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সুস্পষ্ট নির্দেশনা লঙ্ঘন করে বৈশ্বিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে (Philip Morris) বাংলাদেশে নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমোদন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে এই অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে উবিনীগ এবং তাবিনাজ সদস্য।
তামাক কোম্পানির বিভিন্ন অপপ্রচারের জবাব দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, আইন শক্তিশালী হলে রাজস্ব কমার আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন। অতীতে ২০০৫ ও ২০১৩ সালে আইন পাসের পর রাজস্ব আয় বরং বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কর্মসংস্থান হারানোর যে ভয় দেখানো হয় তা বাস্তবসম্মত নয়। বিবিএস-এর জরিপ অনুযায়ী, দেশে বিড়ি শ্রমিকের সংখ্যা তামাক কোম্পানির দাবিকৃত সংখ্যার চেয়ে অনেক কম এবং খুচরা বিক্রেতারা কেবল তামাক পণ্য বিক্রি করেন না, তাই তাদের জীবিকা বিপন্ন হওয়ার শঙ্কা নেই।
পরিশেষে, মাদকের প্রবেশদ্বার হিসেবে পরিচিত তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রস্তাবিত আইনটি দ্রুত পাস করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায় উবিনীগ ও তাবিনাজ সদস্যরা।
উপস্থিত সদস্যবৃন্দ:
১. ইকবাল মাসুদ, পরিচালক, স্বাস্থ্য ও ওয়াস সেক্টর।
২. আঞ্জুমান আখতার, ডিপুটি কান্ট্রি ডাইরেকটার, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড।
৩. আমিনূর রসুল,সদস্য, স্বাস্থ্য আন্দোলন নেটওয়ার্ক।
৪. সীমা দাস সীমু, পরিচালক, উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা)।
৫. শারমিন কবির বীনা, তাবিনাজ, সদস্য, তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট)।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
