শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮২

ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ভিডিও ভাইরাল

আরিফ চৌধুরীঃ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

গাজীপুর মহানগর আওতাধীন পূবাইল থানা শাখা ছাত্রলীগের সভাপতি গুলজার হোসেন মৃধা টুটুলের মাদক বিক্রয় ও সেবনের ভিডিও ভাইরাল হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাদক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।  

জানা যায়, পূবাইলের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে এই নেতার নাম সবার শীর্ষ স্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেনসিডিল বিক্রয় ও সেবনের দৃশ্য ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও নেতৃবৃন্দের মাঝে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

এলাকাবাসী জানান, পূবাইল এলাকার সর্বত্র মাদক নিয়ন্ত্রণকারী তিনি। টুটুলের পেশিশক্তি ও তার অনুসারী মাদক সিন্ডিকেটের কারণে মুখ খুলতে পারছেন না কেউ।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা টুটুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। 

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য (মুঠোফোনে) জানান, গাজীপুর মহানগরে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই।বিষয়টি শুনেছি। ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তবে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ছাত্রলীগ নেতা টুটুলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইঞা বলেন, ভিডিওটি দেখেছি। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকী জানান, বিষয়টি শুনেছি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই বিভাগের আরো খবর