চার ফুট থেকে যেভাবে ৩ বছরেই সাত ফুট হন অ্যাডাম
ফিচার ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৩
অ্যাডাম রেইনার। নামটি ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ এক স্থান দখল করে আছে। অ্যাডাম বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি জন্মেছিলেন বামন আকৃতি নিয়ে কিন্তু মৃত্যুর সময় তার আকৃতি ছিল বিশাল। এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে পরিবর্তনশীল উচ্চতার খেতাব অর্জন করেন তিনি। কীভাবে অ্যাডাম মাত্র ৪ ফুট ৬ ইঞ্চি থেকে ৭ ফুট ১০ ইঞ্চি হয়েছিলেন সেই গল্পই আজ জানা যাক।
অ্যাডাম রেইনারের জন্ম ১৮৯৯ সালে অস্ট্রিয়ার গ্রাজ শহরে। তার পিতামাতা দুজনই ছিলেন স্বাভাবিক গড় উচ্চতাসম্পন্ন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে অ্যাডাম সেনাবাহিনীতে যোগ দিতে যান। কিন্তু উচ্চতার কারণে বাদ পড়তে হয় তাকে। সেসময় অ্যাডামের উচ্চতায় ছিল মাত্র ৪ ফুট ৬ ইঞ্চি। ডাক্তাররা তার উপর কয়েকটি পরীক্ষা চালায়। একজন কর্মঠ ও উদ্যম সৈন্য হবার পক্ষে তাকে ছোট এবং দুর্বল বলে বাদ দেওয়া হয়।
পরের বছর আবার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যান। তখন তার বয়স ১৯ বছর। উচ্চতা বেড়েছে আরও ২ ইঞ্চি। কিন্তু সেবারও তাকে বাদ পড়েন অ্যাডাম। তবে এখানে এসে তিনি একটি উপাধি পান। সেনাবাহিনীর চিকিৎসকরা অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বামন গোত্রীয় বলে বিবেচিত করে। মাত্র ১৯ বছর বয়সে ৪ ফুট ৮ ইঞ্চির উচ্চতা নিয়েও রেইনার বামন উপাধি পান।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড করতে আগুন খান নাসার প্রকৌশলী
তবে পরীক্ষার পর চিকিৎসকরা বেশ আশ্চর্য হয়েছিলেন একটি বিষয়ে। সেটি হচ্ছে অ্যাডামের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কম হলেও তার শরীরের হাত এবং পা অস্বাভাবিক রকমের বড় ছিল। প্রথমবার সেনাবাহিনীতে যখন অ্যাডাম পরীক্ষা দেয় তখন তার জুতার মাপ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হিসেবে ১০ এবং ইউরোপের হিসেবে ৪৩ সাইজের। তিন বছরের ব্যবধানে তার পায়ের মাপ হয়ে দাঁড়ায় দ্বিগুণ। ২০ এবং ৫৩ সাইজের জুতোর দরকার হয় তার তিন বছরের পার্থক্যে। অবশ্য সেই সময়টাতে তার উচ্চতা তুলনামূলকভাবে স্থিরই ছিল বলা চলে।
সবকিছু বদলে যেতে থাকে অ্যাডাম ২১ বছর বয়সে পা দেওয়ার পর থেকেই। অ্যাডাম আরও দুই ইঞ্চি বৃদ্ধি পায়। ব্যাপারটা মোটেও অস্বাভাবিক নয়; বরং আশাব্যঞ্জক বলা চলে। ১৯২০ সালেও অ্যাডাম লম্বায় মোটামুটি কম ছিলেন স্বাভাবিকের চেয়ে এবং শারীরিকভাবে ছিলেন দুর্বল, ক্ষীণ আর দেখতেও কৃশকায় বা হাড্ডিসার। সাধারণের চেয়ে অনেক বেশি পরিমাণে বাড়তে শুরু করে। তার এই অনবরত বাড়ন্তের বিষয়টা এতটাই দ্রুতগতির আর চলমান ছিল, চিকিৎসকরা ব্যাপারটাকে ঠিক বুঝে উঠতে পারছিল না। এরকমভাবে চলমান জীবনে অ্যাডাম এক দশক পরে প্রায় দুই ফিট বেড়ে যায় উচ্চতায়। তার উচ্চতা তখন গিয়ে ঠেকে সাত ফিট এক ইঞ্চিতে। চিকিৎকরা একদম হতভম্ব হয়ে যায়।
চিকিৎসকরা নানান পরিক্ষা-নিরীক্ষা করতে থাকে অ্যাডামের। কিছুতেই এর কারণ খুঁজে পাচ্ছিলেন না। ১৯৩০-১৯৩১ সাল পর্যন্ত ডা. এ. ম্যান্ডল এবং এফ. উইন্ডহোলজ রেইনারকে পরীক্ষা করেন। শুরুতেই তারা এটি যে সাধারণ কোনো হরমোনের প্রভাবে হচ্ছে না তা বুঝতে পেরেছিলেন। শেষে জানা যায়, অ্যাডাম এমন একটা ব্যধিতে ভুগছেন যেটা অ্যাক্রোম্যাগেলি নামে পরিচিত।
অ্যাক্রোম্যাগেলি এমন একটি রোগ যা শরীরের বাড়ন্ত হরমোনের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়ে থাকে। ফলে হাত-পা এমনকি দৈহিক গড়ন অস্বাভাবিক বৃদ্ধি পায় বয়সের তুলনায়। অ্যাক্রোম্যাগেলি মূলত একটি বিরল রোগ। রেইনারের ক্ষেত্রে, তার পিটুইটারি গ্রন্থিতে একটি টিউমার হবার কারণে এমনটা হচ্ছিল। টিউমারটার জন্য তার শরীরের বাড়ন্ত হরমোন পরিমাণের চাইতে বেশি উৎপাদন করছিল।
আরও পড়ুন: যমজ হলেও তাদের উচ্চতার পার্থক্য ২ ফুট ৫ ইঞ্চি
রেইনারের অস্বাভাবিক বৃদ্ধির পেছনে মূল কারণ ছিল এটাই। এই বিরল রোগের ক্ষেত্রে যেটা হয় যে, রোগীর হাত-পা অস্বাভাবিক হারে বড় হয়ে যায়। তবে রেইনারের ক্ষেত্রে ব্যাপারটা শুধু হাত আর পা এবং দৈহিক গড়নেই সীমাবদ্ধ ছিল না। কপাল এবং চোয়ালের বাড়ন্ত হাড়ের কারণে তার মুখমন্ডলও ব্যাপক প্রসারিত হচ্ছিল। তার ঠোঁট পুরু হয়ে গিয়েছিল এবং দাঁত থেকে দাঁতের দূরত্ব বেড়ে গিয়েছিল দ্বিগুণ। বাড়ন্ত হাড়ের কারণে তার মেরুদণ্ডজনিত সমস্যাও প্রকটরূপে দেখা দিয়েছিল। তার ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে মেরুদণ্ড বাড়তে বাড়তে একসময় তা বাঁকাতে শুরু করে জায়গা সংকুলান না হওয়াতে।
দশ বছর ধরে বেড়ে উঠা টিউমারটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকরা। এরপরের কয়েক মাসে তার উচ্চতা এক বিন্দুও বাড়েনি। তবে তাতে খুশি হতে পারেননি চিকিৎসকরা। কারণ তার মেরুদণ্ড যে বাড়ন্ত হাড়ের কারণে বেঁকে গিয়েছিল তা এখন বেশ সমস্যায় ফেলেছে তাকে।
ধীরে ধীরে অ্যাডামের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রথমে তিনি তার শ্রবণশক্তি হারান। তারপর একচোখের দৃষ্টিশক্তি। সেই সঙ্গে মেরুদণ্ড বেঁকে যাওয়ার সমস্যা তো রয়েছেই। ফলে হাঁটাচলা কিংবা বসে থাকাও ছিল খুবই কষ্টের। একসময় বিছানায় শুয়ে থাকা শুরু হয়। ১৯৫০ সালে মাত্র ৫১ বছর বয়সে মারা যান তিনি। তখন তার উচ্চতা ছিল ৭ ফুট ৮ ইঞ্চি। আবার কোথাও কোথাও বলা হয় ৭ ফুট ১০ ইঞ্চি।
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
