শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি`র অভিযানে আটক ৫

মোঃ সারোয়ার জাহান,

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

চাঁপাইনবাবগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। রবিবার ২৬ জুলাই ২০২০ সকাল ১০:৩০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার রানীহাটির মৃত আফজাল হোসেনের দুই ছেলে জুয়েল (৩৫) ও জাকির হোসেন, শিবগঞ্জ কমলাকান্তপুরের মৃত আব্দুল করিমের ছেলে ওয়াহেদ (৪৮), শিবগঞ্জ ঘোড়াপাখিয়া এলাকার আকতারুল ইসলামের ছেলে রুবেল (২৬) ও সদর উপজেলার রামকৃষ্টপুরের মৃত রমজান আলীর ছেলে সুমিরুল (২৫)।

আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন এর নির্দেশনা ও পরিদর্শক রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালায়।

এই বিভাগের আরো খবর