বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৫

চাঁদপুর পৌরসভা নির্বাচনে জমজমাট হচ্ছে প্রার্থীদের প্রচারনা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

চাঁদপুর পৌরসভা নির্বাচনে যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রার্থীদের প্রচারনা

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে চলছে  জমজমাট নির্বাচনী প্রচার । নির্বাচনের আর  মাত্র ৫ দিন বাকি আছে ।পৌরসভার মেয়র, ১৫টি ওয়ার্ডের ১৫জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন মহিলা কাউন্সিলরসহ মোট ২১ টি পদে ৬৭ জন প্রার্থী চূড়ান্ত ভোট যুদ্ধে নেমেছেন।  এই প্রথম চাঁদপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে এ নির্বাচনে। তাই ভোটারা খুবই আনন্দিত হয়েছি যে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করা জন্য।

প্রার্থীরা  ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি  নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

নির্বাচনে মেয়র পদে ৩জন ১৫ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন আর মহিলা কাউন্সিলর ৫ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৪জন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থী হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেটজিল্লুর রহমান জুয়েল(নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝে (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা)।

সকল প্রার্থীরা এখন ভোটারদের   দ্বারে দ্বারে  ঘুরে বেড়াচ্ছেন । নির্বাচনী প্রচার-প্রচারণা এখন  দেখা যায় সকল  পৌর ওয়ার্ডে মানুষের  ভিড় দেখা যায়। আবার অন্য দিকে লক্ষ্য করলে দেখা যায়  মাইকিং এর মাধ্যমে  বিভিন্ন স্লোগান দিয়ে  সকল প্রার্থী কর্মীরা নির্বাচনী প্রচার- প্রচারণা করে যাচ্ছে ।

প্রত্যাশার চেয়ে বেশি জমজমাট হয়ে উঠেছে চাঁদপুর পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা। সর্বত্র ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুনে।

চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা ১লাখ ১৭ হাজার ৮শ'৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ২৭জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৮শ'৫৯ জন। ১৫টি ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে ৫২ টি।

এই বিভাগের আরো খবর